নিউজ ডেক্স
আরও খবর
গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা
ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল
বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো
ব্যক্তিগত চ্যাট গোপন রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
অনুমতি ছাড়া কারও ছবি তোলা কি অপরাধ?
আনুষ্ঠানিক ঘোষণার আগেই গুগল পিক্সেল ১১ সিরিজের দামের তথ্য ফাঁস
৮৩% জেন-জি কনটেন্ট তৈরি করছে
মামলায় হেরে গেলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই এর বিরুদ্ধে করা মামলায় পরাজিত হয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের বিচারকদের একটি বোর্ড রায় দিয়েছে, ওপেনএআই তাদের মূল মানবকল্যাণমূলক লক্ষ্য থেকে সরে গেছে এমন অভিযোগে প্রতিষ্ঠানটিকে দায়ী করা যায় না।
সোমবার (১৮ মে) ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড ফেডারেল আদালতে দেওয়া সর্বসম্মত রায়ে বিচারক বোর্ড জানায়, মাস্ক অনেক দেরিতে মামলা করেছেন। মাত্র দুই ঘণ্টারও কম সময় আলোচনা শেষে এ রায় দেওয়া হয়। খবর এনডিটিভির।
এই রায়কে ওপেনএআইয়ের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। কারণ, এর ফলে প্রতিষ্ঠানটির সম্ভাব্য শেয়ারবাজারে তালিকাভুক্তি বা আইপিওর পথ আরও সহজ হলো। বিশ্লেষকদের মতে, আইপিও হলে ওপেনএআইয়ের বাজারমূল্য প্রায় ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
তবে মামলার বিচার চলাকালে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানকে নিয়ে বেশ কিছু বিতর্কও সামনে আসে। একাধিক সাক্ষী তাকে মিথ্যাবাদী বলে বর্ণনা করেন, যা তার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে মনে করা হচ্ছে।
রায়ের পর ইলন মাস্ক জানিয়েছেন, তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, স্যাম অল্টম্যান ও ওপেনএআই প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান ওপেনএআইকে ব্যক্তিগত সম্পদ তৈরির মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন।
তিনি লেখেন, অল্টম্যান ও ব্রকম্যান একটি দাতব্য প্রতিষ্ঠানকে নিজেদের স্বার্থে ব্যবহার করে ধনী হয়েছেন। প্রশ্ন শুধু কখন তারা এটি করেছে।
মামলার বিচারক জানিয়েছেন, আপিলে মাস্কের পথ সহজ হবে না। কারণ, মামলাটি দেরিতে করা হয়েছে। এ বিষয়ে বিচারকদের সিদ্ধান্তের পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]