‘মব জাস্টিস’ প্রতিহত করতে কড়া বার্তা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৪ সেপ্টেম্বর, ২০২৫
৭:৫৪ পূর্বাহ্ণ
100 ভিউ

‘মব জাস্টিস’ প্রতিহত করতে কড়া বার্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:৫৪ 100 ভিউ
‘মব জাস্টিসের’ ঘটনাগুলো সরকারকে বিব্রত করছে জানিয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের তা প্রতিহত করার কঠোর নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে, সেজন্য প্রশাসনের যা যা করার তার সবই করতে বলা হয়েছে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্র সচিব এমন নির্দেশ দেন বলে জানা গেছে। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত সভায় দেশের আট বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপাররা (এসপি) যুক্ত ছিলেন। সচিবালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম সভায় যোগ দিয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন। বৈঠকসূত্র জানায়, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আসন্ন ছাত্র সংসদের নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়, তা নিশ্চিত করতে কর্মকর্তাদের বলা হয়েছে। তারাও এসব নির্বাচন নিয়ে তাদের কঠোর অবস্থানের কথা উপদেষ্টা ও সচিবকে জানিয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুয়াড়িরা যেন সক্রিয় হতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়াতে বলা হয়েছে। চলমান ‘ডেভিল হান্ট’ যেন অব্যাহত থাকে, তা নিশ্চিত করতে বলা হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান আরও জোরদার করতে বলা হয়েছে। সন্ত্রাসী যে দলেরই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও সচিব। গ্রেপ্তারকৃত কোনো অপরাধীকে কেউ ছাড়িয়ে নিতে এলে যেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে। সূত্র জানায়, আসন্ন দুর্গাপূজায় সন্ত্রাসী হামলা কিংবা ধর্মীয় উসকানি হতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন এসপি ও ডিসিরা। তাদের এমন বক্তব্যের পর স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্র সচিব কঠোর বার্তা দিয়ে বলেন, দুর্গাপূজায় কেউ যেন উসকানি কিংবা প্রতিমা ভাঙচুর করতে না পারে, তা সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গেই নিশ্চিত করতে হবে। পূজা যেন শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে হয়, তা স্থানীয় প্রশাসনকে নিশ্চিত করতে হবে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং রাজনীতিবিদদের সহযোগিতা নিয়ে সব অপতৎপরতা রোধ করতে হবে। হিন্দু সম্প্রদায়কে সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে। তাদের নিরাপত্তায় যেন কোনো কার্পণ্য না হয় তা নিশ্চিত করতে হবে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা আয়োজনে ১৮ দফা নির্দেশনাও দেওয়া হয়েছে। যেসব পূজামণ্ডপে যাতায়াতের রাস্তা ব্যবহারের অনুপযোগী, সেসব রাস্তা সাময়িক মেরামতের নির্দেশও দিয়েছেন উপদেষ্টা ও সচিব। একজন বিভাগীয় কমিশনার জানান, আসন্ন দুর্গাপূজা, ছাত্র সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন ও চলমান সন্ত্রাসবিরোধী অভিযান নিয়ে আলোচনা হয়েছে। আমাদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। কর্মকর্তারা যেন নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন উপদেষ্টা ও সিনিয়র সচিব। তা ছাড়া পুলিশকে আরও সক্রিয় করার তাগিদ দেওয়া হয়েছে। পুলিশ এখনো সক্রিয় হয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে না বলে মনে করছে সরকার। আমাদের সে বার্তা দেওয়া হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আয়কর রিটার্ন জমায় যে ৫ ভুল করলে পড়তে হবে প্রশ্নের মুখে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে কেন? আসিফ মাহমুদের বিরুদ্ধে সুইস ব্যাংকেও টাকা রাখার অভিযোগ রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ রামপালের এক ইউনিট বন্ধ, বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক এক মাসের সংঘর্ষে ৫০০ ইয়েমেনি সেনা নিহত পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই হরমুজ প্রণালি নিয়ে ওমানে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত রাত-বিরাতে ছাত্রকে ‘কাছে পেতে’ জীনের ভয় দেখাতেন মুহতামিম, অতঃপর… ভারতকে টপকে যুক্তরাষ্ট্র এখন আমদানি পণ্যে দ্বিতীয় স্থানে, প্রথমে চীন নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী