ভোলায় ৬৯-এর মহানায়ক তোফায়েল আহমেদের জানাজা ঠেকাতে নেমেছিল বিএনপি ও জামায়াত-শিবির – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২ জুন, ২০২৬
৬:১৮ অপরাহ্ণ
12 ভিউ

ভোলায় ৬৯-এর মহানায়ক তোফায়েল আহমেদের জানাজা ঠেকাতে নেমেছিল বিএনপি ও জামায়াত-শিবির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৬ | ৬:১৮ 12 ভিউ
বাংলাদেশের রাজনীতির ইতিহাসের অন্যতম বাঁক-বদল ও ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক, প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের শেষ বিদায়েও ছড়াল চরম রাজনৈতিক উত্তাপ। আজ মঙ্গলবার তার নিজ জেলা ভোলায় জানাজার আগে মাঠ দখল করে নজিরবিহীন বিক্ষোভ প্রদর্শন করেছে বিএনপি ও এর অঙ্গ-সংগঠন ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা। তাদের সাথে ছিল স্থানীয় জামায়াত-শিবির ও এনসিপির কর্মীরাও। ফলে জানাজাস্থল ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক চরম উত্তেজনাপূর্ণ ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ২রা জুন, মঙ্গলবার বেলা ১১টার দিকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন। তারা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে প্রবীণ এই নেতার জানাজা সেখানে না পড়ানোর জোরালো দাবি জানান। এ সময় মাঠজুড়ে ‘আওয়ামী লীগের ঠিকানা এই ভোলায় হবে না’ এবং ‘একটা একটা লীগ ধর-ধইরা ধইরা জবাই কর’ সহ অত্যন্ত উগ্র ও চাঞ্চল্যকর স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। এই বিক্ষোভের ফলে পুরো এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ধৈর্য্য ধরে তাদের প্রতিহত করেন। তাদের শক্ত উপস্থিতির কারণে বিএনপি-জামায়াত, শিবির-এনসিপির সন্ত্রাসীরা বাড়াবাড়ি করতে পারেননি। এর আগে, দীর্ঘদিন বার্ধক্যজনিত ও লিভারের জটিলতায় ভুগে গত বছরের ২৪শে সেপ্টেম্বর থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। অবশেষে গতকাল সোমবার (১লা জুন) বিকেল সাড়ে ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকালই বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। আজ মঙ্গলবার দুপুরে প্রবীণ এই রাজনীতিবিদের মরদেহ হেলিকপ্টারযোগে তার আজন্ম চেনা রাজনৈতিক চত্বর ও নিজ জেলা ভোলায় নিয়ে আসা হয়। বিএনপি-জামায়াত ও এনসিপির সন্ত্রাসীদের হুমকি-ধমকির মাঝেই পরবর্তীতে নির্ধারিত সূচি অনুযায়ী ভোলা সরকারি হাই স্কুল মাঠে হাজার হাজার মুসল্লীর উপস্থিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে এই মহান মুক্তিযুদ্ধের সংগঠককে তার নিজ এলাকা দক্ষিণ গঙ্গাপুরের কোরালিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে অশ্রুসিক্ত নয়নে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় সমাহিত করা হয় তাকে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি গ্রুপ পর্বে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা খুব কম: ব্রাজিলের গণমাধ্যম লেবাননে প্রচুর মানুষ মারা যাচ্ছে, ইসরাইলের সমালোচনা ট্রাম্পের ইরান চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা হত্যা মামলায় ড. আবুল বারকাতের জামিন প্রশ্নফাঁস ঠেকাতে ভারতে টেলিগ্রাম সাময়িক বন্ধ নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে আ.লীগের বিক্ষোভ, ডিম নিক্ষেপ যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা ‎আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কলেজছাত্রের ওপর হামলা রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের ২ যুবক নিহত বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি