ভূমিকম্পে কাঁপল দিল্লি – বর্ণমালা টেলিভিশন

ভূমিকম্পে কাঁপল দিল্লি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৫০ 130 ভিউ
ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী নয়াদিল্লি। এ সময় বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা। সোমবার ভোর ৫টা ৩৬ মিনিটের ওই ভূমিকম্পনের মাত্রা ছিল ৪। জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল দিল্লির ধৌলাকুঁয়া। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল পাঁচ কিলোমিটার। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, কম্পনের সঙ্গে সঙ্গে তীব্র শব্দও শোনা যায়, এছাড়া গত ২৫ বছরে দিল্লিতে এই ধরণের কম্পন অনুভূত হয়নি বলেও জানিয়েছেন তারা। দিল্লি ছাড়াও ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের আগ্রা, হরিয়ানাসহ বিভিন্ন জায়গায়। এর আগে গত ১১ জানুয়ারি ও ২৩ জানুয়ারি দিল্লিতে কম্পন অনুভূত হয়েছিল। দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, উত্তর ভারত জুড়ে এই কম্পন অনুভূত হয়েছে , যার কেন্দ্রস্থল দিল্লি। ভূমিকম্পের গভীরতা ছিল ৫ কিলোমিটার। এ ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের ‘শান্ত থাকার’ এবং নিরাপত্তা সতর্কতা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। এক্সে করা এক পোস্টে তিনি বলেছেন, ‘দিল্লি এবং আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সবাইকে শান্ত থাকার এবং নিরাপত্তা সতর্কতা মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে, সম্ভাব্য আফটারশকের জন্য সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। কর্তৃপক্ষ পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রের তেল কিনতে পারে চীন, দাবি হোয়াইট হাউসের বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল করলো যুক্তরাষ্ট্র গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে ফাতাহ-৪ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার মা–মেয়ের লাশ ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু বহুতল ভবন নির্মাণে বাধা, ২৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ দুই কোটি টাকার ডলারসহ লালমনিরহাটে যুবক গ্রেপ্তার আনুশকাকে নতুন রূপে দেখে অবাক সবাই ৯৯ অবৈধ অভিবাসীকে দেশে ফেরাল মালয়েশিয়া, তালিকায় বাংলাদেশিরাও এসির সঙ্গে ফ্যান চালালে কি সত্যিই বিদ্যুৎ বিল কমে? ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা পাঁচজনকে গলা কেটে হত্যা, সেই ফোরকানের লাশ মিলল পদ্মায় দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার বাইকার-অটোরিকশাচালকদের জন্য দুঃসংবাদ বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি: রয়টার্স ১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল