ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির সম্ভাবনা কমছে – বর্ণমালা টেলিভিশন

ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির সম্ভাবনা কমছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ July, ২০২৫ | ৮:৪৫ 146 ভিউ
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর জন্য ভারতকে যে সময়সীমা বেঁধে দিয়েছিল, তা শেষ হচ্ছে। আগামী ১ আগস্টের মধ্যে চুক্তিটি করতে হবে। এ অবস্থায় দুই পক্ষের আলোচনা একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আটকে আছে। বিশেষ করে কৃষি ও দুগ্ধজাত পণ্য নিয়ে সমঝোতা হয়নি। এ কারণে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য চুক্তির সম্ভাবনা ক্ষীণ বলেই আপাতত মনে করা হচ্ছে। ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে গত মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গুরুত্বপূর্ণ কৃষি ও দুগ্ধজাত পণ্যের ওপর শুল্ক হ্রাস নিয়ে দুই পক্ষের মধ্যে অচলাবস্থা এখনও কাটেনি। এর আগে গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় আমদানি পণ্যে ২৬ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন। কিন্তু আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য এ শুল্ক আরোপের বাস্তবায়ন নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করেন। এ সময়সীমা আগামী ১ আগস্ট শেষ হচ্ছে। এরই মধ্যে ২০টিরও বেশি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে। সর্বশেষ জাপান এ চুক্তি করে। এ অবস্থায় ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি এখনও ঝুলে আছে। পঞ্চম দফা আলোচনার পর ভারতের প্রধান আলোচক রাজেশ আগরওয়ালের নেতৃত্বে বাণিজ্য প্রতিনিধি দল ওয়াশিংটন থেকে ফিরে এসেছে। কিন্তু কোনো অগ্রগতি হয়নি। ভারত সরকারের এক মুখপাত্র গণমাধ্যমকে বলেন, ‘আগামী ১ আগস্টের আগে একটি অন্তর্বর্তী চুক্তি কঠিন বলে মনে হচ্ছে। যদিও ভার্চুয়াল আলোচনা চলছে।’ আলোচনা চালিয়ে যাওয়ার জন্য শিগগিরই একটি মার্কিন প্রতিনিধি দল নয়াদিল্লি সফর করবে বলে আশা করা হচ্ছে। চলতি বছরের শুরুতে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে ভাটা সৃষ্টি হয়। ব্রিকসে ভারতের অংশগ্রহণ ও রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল ক্রয়ের মতো বিষয় নিয়ে ভারতের ওপর তাঁর প্রশাসন কিছুটা নাখোশ। এ অবস্থায় ‍শুল্ক নিয়ে সমঝোতা না হলেও এ টানাপোড়েন আরও বাড়তে পারে বলে শঙ্কা রয়েছে। নয়াদিল্লির জন্য কৃষি ও দুগ্ধ খাত রাজনৈতিকভাবে সংবেদনশীল। তারা এ নিয়ে অনমনীয় অবস্থায় রয়েছে। অন্যদিকে, ওয়াশিংটন ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির ওপর উচ্চ শুল্ক থেকে মুক্তির জন্য ভারতের দাবির বিরোধিতা করছে। ভারতীয় কর্মকর্তা বলেন, অন্তর্বর্তী চুক্তির পর এসব বিষয় পরবর্তী পর্যায়ে স্থগিত করা যায় কিনা, তা কর্মকর্তারা খতিয়ে দেখছেন। ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের মহাপরিচালক অজয় সাহা সতর্ক করে বলেন, ২৬ শতাংশ শুল্ক আরোপ করা হলে ভারতের রত্ন ও গহনার মতো খাতগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে, এটি অস্থায়ী হতে পারে। কারণ, উভয় দেশই সময়ের সঙ্গে সঙ্গে চুক্তি সইয়ের লক্ষ্যে কাজ করবে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট গত সোমবার সিএনবিসিকে বলেন, ট্রাম্প প্রশাসন বাণিজ্য চুক্তির সময়সীমার চেয়ে মান নিয়ে বেশি চিন্তিত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা