ভারতে বাঙালিদের ওপর হেনস্থার অভিযোগ, এবার মুখ খুললেন অমর্ত্য সেন – বর্ণমালা টেলিভিশন

ভারতে বাঙালিদের ওপর হেনস্থার অভিযোগ, এবার মুখ খুললেন অমর্ত্য সেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫ | ৪:৪৫ 131 ভিউ
ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর হেনস্থার অভিযোগ নিয়ে মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেন, বাঙালিদের ওপর অবহেলা হলে, আমাদের আপত্তি থাকবে। নাগরিকদের অধিকার মানতেই হবে। বৃহস্পতিবার শান্তিনিকেতনে নিজের বাড়ি প্রতীচীতে ফিরেছেন অমর্ত্য সেন। সেখানেই বাঙালি হেনস্থা প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, শুধু বাঙালি নয়, অন্য অঞ্চলে মানুষের সমস্যা হলেও আপত্তির কারণ থাকবে। সে বাঙালি হোক বা পাঞ্জাবি হোক বা মাড়োয়ারি- আপত্তি থাকবেই। সব মানুষকে সম্মান দেওয়া উচিত। বিশেষত স্বদেশী মানুষের অধিকার ও মূল্য স্বীকার করতেই হবে। এটা যুক্তরাষ্ট্রীয় দেশ। বাঙালিদের অবহেলা হলে, আমাদের আপত্তির কারণ থাকতেই। সব মানুষকে সম্মান দেওয়া উচিত। নাগরিক অধিকার মানতেই হবে। এটা সংবিধানেই বলা আছে। কোনো ভারতীয় উড়িশ্যায়, রাজস্থানে অবহেলিত, অত্যাচারিত হলে আপত্তি থাকবে। তার কথায় ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে। বাংলা ভাষার ওপর নেমে আসছে আক্রমণ। তা কখনও কাম্য নয়। বাংলা ভাষার উপর যে অবমাননা ও অবহেলার পরিবেশ তৈরি হচ্ছে, তা যথেষ্ট উদ্বেগজনক'। সেই সঙ্গে তার মতে, যারা ভারতীয় তাদের পুরো ভারতবর্ষের ওপর অধিকার আছে। এটা শুধু একটা আঞ্চলিক অধিকার নয়। বাংলা ভাষার অতীতও স্মরণ করিয়ে দিয়েছেন অমর্ত্য সেন। তিনি বলেন, বাংলা ভাষা খুব গুরুত্বপূর্ণ। প্রাচীন শতাব্দী থেকে চর্যাপদ দিয়ে যে ভাষার জন্ম হলো তার মূল্য স্বীকার করতেই হবে। এর মাধ্যমে নানা কাব্য লেখা হলো। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ মনীষীদের সৃষ্টিকর্ম, এগুলোর মূল্য দিতেই হবে। সেই মূল্য যখন প্রয়োজন তখন অবহেলিত হচ্ছে। একটা ভাষার যে মূল্য পাওয়া উচিত, সে মূল্য পাচ্ছে না। তার উপর একটা বড় রকম অবহেলা হলে নিশ্চয়ই বন্ধ করতে হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস আজ ওয়াকআউটের সিদ্ধান্ত সরকারের জবাবের ওপর নির্ভর করবে : আজহারুল ইসলাম জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ঈদের আগে সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে জাপানকে ট্রাম্পের চাপ ঈদ ঘিরে চাঙ্গা অর্থনীতি সংরক্ষিত নারী আসন পাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, মনোনয়ন পাবেন যিনি ট্রাম্পের আহ্বানে ফ্রান্স কি মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাবে? ইরাকে নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ পিছু হটেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন ইরানের পক্ষে লিখলে সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি