ভারতের সীমান্তবর্তী চেকপোস্ট-বাঙ্কার গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান – বর্ণমালা টেলিভিশন

ভারতের সীমান্তবর্তী চেকপোস্ট-বাঙ্কার গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মে, ২০২৫ | ১০:৫৬ 103 ভিউ
কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর দু’দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে ধ্বংস হয়েছে ভারতীয় সেনাবাহিনীর চেকপোস্ট ও বাঙ্কার। বুধবার (৩০ এপ্রিল) দেশটির সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে দ্য নিউজ। সংবাদ মাধ্যমটি বলেছে, ভারতীয় সেনারা বিনা উসকানিতে গুলি চালালে পালটা জবাব দেয় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ২৯-৩০ এপ্রিল গভীর রাতে ভারতীয় চেকপোস্ট ধ্বংস করে তারা। এ ছাড়া নিরাপত্তা সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম আরও জানায়, পাকিস্তানের প্রতিশোধমূলক হামলায় ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের চকপুত্র পোস্টসহ বেশ কয়েকটি বাঙ্কারও কার্যকরভাবে ধ্বংস করা হয়েছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তা সূত্রের মতে, ভারতীয় সেনারা কিয়ানি এবং মন্ডল সেক্টরে বিনা উসকানিতে ছোট অস্ত্রের মাধ্যমে গুলি চালায়। এরপর পাকিস্তান সেনাবাহিনী যথাযথভাবে প্রতিশোধ নেয়। একইসঙ্গে ভারতীয় হুমকিকে পুরোপুরি প্রতিহত করে। উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই দুই পরমাণু শক্তিধর প্রতিবেশির মধ্যে উত্তেজনা শুরু হয়েছে। ভারত কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে হামলার জন্য দায়ী করে আগ্রাসী আচরণ শুরু করেছে। জবাবে পাকিস্তানও যেকোনো আগ্রাসন প্রতিহতের জন্য প্রস্তুতির কথা জানিয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ একই কারণে কপাল পুড়ল যুবদলের ৪ নেতার আজ যেমন থাকবে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে আজ নেপালে সরকার গঠন করেছে জেন-জি নেতারা, কারণ সেখানে ঢাবি নেই বিএনপির ২১ ও জামায়াতের ১৮ প্রার্থীর পরাজয় রোজায় পানির গুরুত্ব ঈদ বাজারে ফের অসাধু চক্রের কারসাজি ঢাকার বাতাসে কমেছে দূষণের মাত্রা মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, থাকছেন যারা বন্ধু হানিফ সংকেতকে অভিনন্দন জানিয়ে যা বললেন কুমার বিশ্বজিৎ ঢাকায় ফিরলেন দুবাইয়ে আটকেপড়া ১৮৯ বাংলাদেশি জ্বালানি তেলের দাম ১৫০ ডলারে পৌঁছাতে পারে ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানের পক্ষে ভোট দিল মার্কিন সিনেট পারস্য উপসাগরে মার্কিন ট্যাংকারে ইরানের হামলা ইসরাইলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের মধ্যপ্রাচ্যে ‘ক্রাইসিস রেসপন্স’ দল পাঠাল অস্ট্রেলিয়া