ভারতের সবচেয়ে বড় আইটি কোম্পানির কর্মী ছাঁটাইয়ের ঘোষণা – বর্ণমালা টেলিভিশন

ভারতের সবচেয়ে বড় আইটি কোম্পানির কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৫ | ৯:২৬ 234 ভিউ
কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ভারতের সবচেয়ে বড় আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান টাটা কনসালটেন্সি সার্ভিসেস। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ২০২৬ অর্থবছরে ১২ হাজার ২০০ কর্মী ছাঁটাই করবে তারা, যা প্রতিষ্ঠানটির মোট জনবলের প্রায় ২ শতাংশ। মূলত মধ্যম ও সিনিয়র পর্যায়ের ব্যবস্থাপনা কর্মীদের ওপরই এই সিদ্ধান্তের প্রভাব পড়বে বলে জানানো হয়েছে। বিবৃতিতে প্রতিষ্ঠান আরও জানায়, নতুন বাজারে প্রবেশ, উন্নত প্রযুক্তিতে বিনিয়োগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের কারণে কর্মীদের পুনরায় প্রশিক্ষণ ও পুনর্বিন্যাস করা হচ্ছে। তবে এর ফলে কর্মীদের একটি অংশের ওপর প্রভাব পড়ছে। তবে প্রতিষ্ঠানটি আশ্বস্ত করে বলেছে, এই রূপান্তর প্রক্রিয়াটি অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিকল্পনা করা হয়েছে, যাতে আমাদের গ্রাহকদের সেবা প্রদান কোনোভাবেই বিঘ্নিত না হয়। জানা যায়, বর্তমানে কঠিন সময় পার করছে ভারতের ২৮৩ বিলিয়ন ডলারের আইটি খাত। যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি ঘিরে অনিশ্চয়তা, মূল্যস্ফীতি ও চাহিদার দুর্বলতার কারণে অনেক প্রতিষ্ঠানই অপ্রয়োজনীয় প্রযুক্তি খাতে খরচ কমিয়ে দিয়েছে। টিসিএস-এর এই সিদ্ধান্ত আইটিখাতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে এআই ও অটোমেশন আগামী দিনে কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী