ভারতীয় প্রযোজকের বিরুদ্ধে আদালতে যাওয়ার ইঙ্গিত তিশার – বর্ণমালা টেলিভিশন

ভারতীয় প্রযোজকের বিরুদ্ধে আদালতে যাওয়ার ইঙ্গিত তিশার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৫ | ৭:৪৩ 42 ভিউ
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি ভারতীয় পরিচালক এম এন রাজের ভালোবাসার মরশুম সিনেমাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভুল তথ্য ও গুজব নিয়ে মুখ খুলেছেন তিনি। এক অফিসিয়াল বিবৃতির মাধ্যমে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও রটনা বলে দাবি করেছেন তিশা। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই বিবৃতিতে তিশা জানিয়েছেন, চুক্তিপত্র অনুযায়ী তার বিদেশ ভ্রমণ সংক্রান্ত যাবতীয় দায়িত্ব, যেমন- ভিসা করানো, ফ্লাইটের টিকিট এবং সেখানে থাকা-খাওয়ার সকল দায়-দায়িত্ব পরিচালক ও প্রযোজকের ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, পরিচালক ও প্রযোজনা সংস্থা তার ভিসা করাতে পারেনি। অভিনেত্রী নিজেও ব্যক্তিগতভাবে চেষ্টা করেও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হন। ভিসা সংক্রান্ত জটিলতা যেহেতু চুক্তিপত্র অনুযায়ী পরিচালকের দায়িত্বে ছিল, তাই এই ব্যর্থতার জন্য আইনত কোনো দায় তার নয় বলে মনে করেন তিশা। এটি সরাসরি পরিচালকের ব্যর্থতা। তিনি আরও জানান, দুই মাস ভিসার জন্য অপেক্ষার পরেও যখন তা হয়নি, তখন প্রযোজনা সংস্থা অন্য একজন অভিনেত্রীকে চুক্তিভুক্ত করে তার চরিত্রে অভিনয় করায়। এর ফলে বাধ্য হয়েই তিনি এই প্রজেক্ট থেকে সরে আসেন এবং পরবর্তীতে বাংলাদেশের একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হন, যার শুটিং বর্তমানে চলছে। তিশা বলেন, ‘একটি সিনেমা আমার পেশাগত সম্মানের জায়গা। আমি কখনোই তা নষ্ট করতে চাইনি। কিন্তু পরিচালক যেহেতু তার ব্যর্থতার কারণে শিডিউল অনুযায়ী কাজ শুরু করতে পারেননি এবং নতুন একজনকে সেখানে চুক্তিবদ্ধ করে নিয়েছেন, তাই বাধ্য হয়েই আমাকে সরে আসতে হয়েছে।’ ‘কিন্তু লাইন প্রোডিউসার শরিফ এখন একবার আমাকে বলছে এক-তৃতীয়াংশ টাকা ফেরত দিতে, আবার আমার আইনজীবীকে বলছে কিছু টাকা ফেরত দিলেই হবে আবার সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার ক্যারিয়ারের ক্ষতিগ্রস্ত করে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করছে, যা একটি অপচেষ্টা মাত্র।’ তার কথায়, ‘আমার সাথে যে চুক্তিপত্র হয়েছে, সেখানে ডিরেক্টর ফল্টের কারণে কোন প্রবলেম হলে আমাকে টাকা ফেরত দিতে হবে এমন কোন ক্লজ নেই। আমি সর্বদা আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন মানুষ, আইন-আদালতে যদি তারা প্রমাণ করতে পারে যে আমি টাকা ফেরত দিতে বাধ্য এবং আদালত এমন নির্দেশনা প্রদান করেন তাহলে আমি অবশ্যই তা মেনে নিবো এবং টাকা ফেরত দিবো।’ শেষে বলেছেন, ‘যেসব সাংবাদিক ভাইয়ারা না জেনে কিংবা ভুল তথ্য জেনে আমার সাথে কথা না বলেই প্রচার করছেন এবং যেসব সাংবাদিক ভাইয়ারা আমার সত্যটা তুলে ধরার চেষ্টা করছেন সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, আপনারা সবটুকু জেনে সত্যটাই প্রকাশ করবেন আমি এইটুকু আপনাদের কাছে আশা করতে পারি।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২ হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যাবে না: ইরান হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা গণমাধ্যমে যৌন হয়রানি রোধে তিন প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই