ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ

ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৬ | ৭:৩২ 4 ভিউ
কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে বাংলাদেশ উপদূতাবাস থেকে ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করা হয়েছে। এর আগে দিল্লির দূতাবাস এবং আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনারের দপ্তর থেকে ভিসা দেওয়া বন্ধ হয়। গতকাল বুধবার থেকে কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে বাংলাদেশ উপদূতাবাস থেকে ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করা হয় বলে বিবিসি বাংলা জানিয়েছে। এখন শুধু গুয়াহাটিতে বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ড হাইকমিশনারের দপ্তর থেকে ভারতীয়দের ভিসা দেওয়ার ব্যবস্থা চালু থাকল। এ নিয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা না হলেও, বুধবার থেকে যে পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করা হয়েছে তা নিশ্চিত করেছে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সূত্র। তবে পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ হলেও বাণিজ্যিকসহ অন্যান্য ভিসা দেওয়া চালু থাকছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। গণঅভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে ভারতের চারটি ভিসাকেন্দ্রে ভাঙচুর হয়। সেসময় ঢাকায় ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ হয়। এরপর কয়েকদিন ভারত ভিসা প্রদান কার্যক্রম বন্ধ রাখে। পরে ভিসা সেন্টারগুলো চালু হলেও ভারতীয় কর্তপক্ষ জানিয়ে দেয়, মেডিকেল ভিসা এবং কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা তারা আপাতত ইস্যু করবে না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাডভান্স পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ সেন্টারে ভর্তি কার্যক্রম শুরু পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য ঠেকাতে মাঠে নামছে দুদক মিয়ানমার রোহিঙ্গাদের জীবনে নরক সৃষ্টি করেছে: গাম্বিয়া এবারও কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ উত্তর-পশ্চিমের আট জেলায় শৈত্যপ্রবাহ দুর্ভোগে মানুষ চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা বিক্ষোভ ‘নিয়ন্ত্রণের’ দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপেও রাজি রাজধানীতে আজ কোথায় কী মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ১৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি ভোট দেন না যে গ্রামের নারীরা অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ গিলে খাচ্ছে ফসলি জমি মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন সপ্তাহের শুরুতে বড় দর পতন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু টেকনাফে মাইন বিস্ফোরণে যুবক আহত, সড়ক অবরোধ ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর