ভাঙ্গুড়ায় ট্রাকচাপায় পিষ্ট হয়ে পিতা পুত্রের মৃত্যু – বর্ণমালা টেলিভিশন

ভাঙ্গুড়ায় ট্রাকচাপায় পিষ্ট হয়ে পিতা পুত্রের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫ | ১০:৪১ 90 ভিউ
সন্তানের নিথর দেহ ফেলে রেখে মৃত্যুর সাথে লড়াই করছিলেন বাবা। কিন্তু শেষ পর্যন্ত তিনিও হার মানলেন। পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকচাপায় পিষ্ট হয়ে জুনায়েদ আহমেদ (৪) নামের এক শিশুর মৃত্যুর পর তার বাবা সুলাইমান খাঁও (৩৫) মারা গেছেন। শনিবার বিকালে উপজেলার দিলপাশার ইউনিয়নের পাটুল বাজারে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। বিকেল পাঁচটার দিকে ছোট্ট জুনায়েদ ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। গুরুতর আহত বাবা সুলাইমানকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। ঢাকায় নেওয়ার পথে তিনিও পাড়ি দেন না ফেরার দেশে। জানা যায়, সকালবেলা ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি গিয়েছিলেন সুলাইমান। সেখানে সবার সঙ্গে সময় কাটিয়ে বিকেল চারটার দিকে গ্রামের বাড়ি পাথরঘাটায় ফিরছিলেন বাবা-ছেলে। কিন্তু কে জানত, এটাই হবে তাদের শেষ পথযাত্রা। পাটুল বাজারে পৌছালে ভাঙ্গুড়া থেকে চন্ডিপুরগামী একটি ট্রাক আচমকা ধাক্কা দেয় তাদের মোটরসাইকেলে। ছিটকে পড়ে ছোট্ট জুনায়েদ। চাকায় পিষ্ট হয়ে মুহূর্তেই নিষ্প্রাণ হয়ে যায় ছোট্ট দেহ। আর্তনাদ করতে করতে মাটিতে লুটিয়ে পড়েন আহত বাবা সুলাইমান। স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকেরা বুঝতে পারেন, তার অবস্থা আশঙ্কাজনক। দ্রুত পাঠানো হয় ঢাকার পঙ্গু হাসপাতালে। কিন্তু পথিমধ্যেই, টাঙ্গাইলে পৌঁছানোর আগেই নিভে যায় আরেকটি প্রাণ। সুলাইমান ছিলেন একজন এনজিও কর্মী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে। শিশুপুত্রকে হারানোর পরও বেঁচে ছিলেন তিনি। কিন্তু বাঁচার সেই সুযোগও পেলেন না। সুলাইমানের চাচাতো ভাই রমজান আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘কী হয়ে গেল। মোটরসাইকেল চালিয়ে ফিরছিল। ও জানতোও না এই ফেরা হবে চিরবিদায়ের ফেরা।’ ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন সরকারের শপথে ভারত থেকে আসছেন ওম বিড়লা ও বিক্রম মিশ্রি ভেনিজুয়েলা সফরের ঘোষণা ট্রাম্পের, বললেন সম্পর্ক ‘দশে দশ’ ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নাইজেরিয়ায় ৩ গ্রামে বন্দুকধারীদের তাণ্ডব: কয়েক ডজন মানুষকে হত্যা ও অগ্নিসংযোগ শফিকুর রহমান–নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মেঘলার জোড়া আঘাতে জয় দিয়ে শুরু বাংলাদেশের ৩০ আসনে শপথ স্থগিত রাখতে জামায়াতের আবেদন তুলির মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারিস্টার আরমান প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দিলেন তারেক রহমান বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন পাকিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: মির্জা ফখরুল আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ: নজরুল ইসলাম খান এককভাবে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬ আসনে জয়ী ভূমিধস জয়ে ১৮ বছর পর বিএনপির হারানো আসন পুনরুদ্ধার করলেন জিন্নাহ নতুন সরকারের শপথ পড়াবেন কে? ভোটে জিতে হাঁস কোলে নিয়ে সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কে কত ভোটের ব্যবধানে জিতেছেন বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে?