বৈশাখের মেলায় ঘুরতে এনে গৃহবধূকে জবাই করে হত্যা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫
৯:৪৫ পূর্বাহ্ণ
142 ভিউ

বৈশাখের মেলায় ঘুরতে এনে গৃহবধূকে জবাই করে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ | ৯:৪৫ 142 ভিউ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে পয়লা বৈশাখের মেলায় ঘুরতে এনে লাকি বেগম ফুন্নি (১৮) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় নিহতের স্বামী সাকিবকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার রাত ৯টার দিকে একলাশপুর হাফেজ মহি উদ্দিনের মাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাকি বেগম তার স্বামী শাকিবের সঙ্গে নোয়াখালী মেডিকেল কলেজ এলাকার বেদে পল্লীতে থাকতো। পুলিশ জানায়, এক বছর আগে লাকির সঙ্গে সাকিবের বিয়ে হয়। পারিবারিক বিষয় নিয়ে গত কয়েকদিন ধরে তাদের মধ্যে মনমালিন্য চলছিল। সোমবার বিকালে পয়লা বৈশাখ উপলক্ষে লাকিকে মেলায় নিয়ে যাওয়ার কথা বলে সাকিব। সন্ধ্যায় মেডিকেল কলেজে এলাকা থেকে দুজনে একসঙ্গে একলাশপুর মেলায় আসে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর তারা দুজন নাগরদোলায় উঠে। নাগরদোলার ভেতরে লাকিকে জবাই করে দেয় শাকিব। পরে বিষয়টি টের পেয়ে উপস্থিত লোকজন সাকিবকে আটক করে মেলায় কর্তব্যরত পুলিশের হাতে সোপর্দ করে। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, অভিযুক্ত সাকিবকে আটক করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ