নিউজ ডেক্স
আরও খবর
১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই
ফটিকছড়িতে ক্লিনিকের অনিয়ম ফাঁস করায় সাংবাদিককে হত্যার হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি
‘মা বাঁচলে আমিও বাঁচবো!’: অর্থাভাবে কি আইসিইউতেই নিভে যাবে মমতাজের জীবনপ্রদীপ?
যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার অভিযোগ, নারীসহ আহত ৪
চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক
চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি
বাঁশখালীতে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, ক্ষোভে ফুঁসছেন সাধারণ জনতা
বেতাগীতে যৌথবাহিনীর অভিযান: খেয়াঘাট ইজারাদারকে জরিমানা
বরগুনা জেলার বেতাগীতে স্থানীয় প্রশাসন, থানা পুলিশ ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পৌর শহরের ইউএনও শিশুপার্ক সংলগ্ন এলাকায় নৌবাহিনীর সাব লেফটেন্যান্ট ইয়াসির আরাফাত এবং ফেরিঘাট এলাকায় সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদারের নেতৃত্বে পৃথকভাবে দুটি অভিযান পরিচালিত হয়।
এ সময় বেপরোয়া গাড়ি চালানো, লাইসেন্স জটিলতা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার, ওভারলোড ও ট্রাফিক আইনভঙ্গের কারণে ৮ মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়।
এছাড়াও বিষখালী নদীর বেতাগী-কচুয়া খেয়াঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে খেয়াঘাট ইজারাদারকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে এমন অভিযানে প্রশাসনকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসাচ্ছেন স্থানীয় ভুক্তভোগীরা।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, দিনের পর দিন খেয়াঘাটের ইজারাদাররা যাত্রীদের জিম্মি করে গলাকাটা ভাড়া আদায় করছিল। এমন অভিযান অব্যাহত থাকলে কিছুটা হলেও সাধারণ মানুষ স্বস্তি পাবে।
এ বিষয়ে বেতাগী সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার বলেন, এধরনের অভিযান চলমান থাকবে এবং এমন অপরাধচক্রে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে প্রশাসন সর্বদা প্রস্তুত।
