বেতন না দেওয়ায় মালয়েশিয়ায় বাংলাদেশি মালিককে খুন, ৫ জন রিমান্ডে – বর্ণমালা টেলিভিশন

বেতন না দেওয়ায় মালয়েশিয়ায় বাংলাদেশি মালিককে খুন, ৫ জন রিমান্ডে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ February, ২০২৫ | ৮:৪৪ 162 ভিউ
মালয়েশিয়ায় বেতন না দেওয়ায় মো. রবিউল শেখ নামের এক বাংলাদেশি দোকান মালিক খুন হয়েছেন। নিজ দোকানের বাংলাদেশি কর্মচারীর হাতেই তিনি খুন হন। এ হত্যার ঘটনায় তদন্তের জন্য দুই নারীসহ পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার পুলিশ। খুনের শিকার রবিউল শেখ মাদারীপুর সদর উপজেলার ঘটকচর গ্রামের বাসিন্দা। তবে এ ঘটনায় গ্রেফতার বাংলাদেশিদের নাম ও বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ। শনিবার সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলা পুলিশপ্রধান এসিপি মোহাম্মদ ইকবাল এক বিবৃতিতে জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার সেকশন ৭-এর জালান ক্রিস্টাল এলাকার একটি মুদি দোকানের সামনে এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে তার স্বদেশী কর্মচারী। এ সময় তাদের দুজনের মারামারির বিষয়টি দূর থেকে অনেকেই প্রত্যক্ষ করলেও কেউ এগিয়ে আসেননি। ঘটনাস্থলে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, মুদি দোকানের ভেতরে রবিউল শেখ এবং তার এক কর্মচারীর মধ্যে বেতনসহ বিভিন্ন লেনদেনের বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। এরপর হাতাহাতির একপর্যায়ে ওই কর্মচারী একটি মাংস কাটার ছুরি দিয়ে রবিউল শেখকে উপর্যুপরি আঘাত করেন। এতে রবিউল শেখ মাটিতে লুটিয়ে পড়েন। এরপর পুলিশ শাহ আলম হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠায়। ঘটনাস্থলেই হাসপাতালের চিকিৎসক রবিউল শেখকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গ্রেফতারদের ১৫ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের সবাইকে দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদাবাজী-ছিনতাইয়ের অভয়ারণ্যে বেঁচে ফেরাকে ‘কপাল জোরে বেঁচে গেলাম’ বললেন এভারেস্ট জয়ী বাবর আলী ‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ‘রেড জোন’ করা হবে, মিলবে ‘সবকিছু’ নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা সৌদি আরামকোর সদর দপ্তরে হুথি ক্ষেপণাস্ত্রের হামলা, যৌথ সহয়তা’র ‘মক্কা জোট’ যৌথ নিন্দা প্রকেশেই সীমিত টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে একদিনে দুই মৃত্যু: চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, সোনাইমুড়ীতে মাঠে মিলল প্রবাসীর মরদেহ যা দেখছেন চোখের সামনে, পর্দার পেছনের বাস্তবতা কেমন – সেটা কি জানেন? দৌলতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ অবরুদ্ধ চুয়েট উপাচার্য ৩০ ঘণ্টা পর উদ্ধার সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা প্রবৃদ্ধি আরও কমবে বাড়বে মূল্যস্ফীতি ফাঁকা শাহজালালের বহির্গমন টার্মিনাল কাজ করেনি সতর্কবার্তা সৌদিতে নতুন হামলা বিদ্যুৎ উৎপাদনে শেষ মুহূর্তের প্রস্তুতি রূপপুরে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা