বিশ্বের যে প্রান্তেই যাবে ইউনূস, নিজের কুকর্মের জন্য অপমানিত হবে: ওবায়দুল কাদের – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৫ October, ২০২৬
৪:৫৮ am
61 ভিউ

আরও খবর

লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ

পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা

সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের

কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ

স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব

বিশ্বের যে প্রান্তেই যাবে ইউনূস, নিজের কুকর্মের জন্য অপমানিত হবে: ওবায়দুল কাদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ October, ২০২৬ | ৪:৫৮ 61 ভিউ
আন্তর্জাতিক পরিমণ্ডলেও চরম ক্ষোভ ও অপমানের মুখে পড়েছেন অন্তর্বর্তী প্রশাসনের প্রধান ইউনূস। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ. কেনেডি বিমানবন্দরে অবতরণের পর ক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশীদের তীব্র প্রতিবাদ, লাঞ্ছনা ও স্লোগানের মুখোমুখি হন তিনি। বিমানবন্দরে তাকে দেখেই প্রবাসীরা ‘টেরোরিস্ট’ এবং ‘হত্যাকারী’ আখ্যা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ইমিগ্রেশন পার হওয়ার সময় ক্ষুব্ধ সাধারণ মানুষের অস্ফুট ক্ষোভ ও সরাসরি অপমানের মুখে হতভম্ব ও অসহায়ের মতো দাঁড়িয়েছিলেন ইউনূস। এই ঘটনার বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পষ্ট ভাষায় বলেন, দেশে চালানো মব সন্ত্রাস, স্বৈরাচারী ও দেশবিরোধী কর্মকাণ্ডের কারণে ইউনূসকে পৃথিবীর প্রতিটি কোণেই এমন অপমানের মুখোমুখি হতে হবে। ভাইরাল বিভিন্ন ভিডিওতে দেখা যায়, ইউনূস তার নারী সহকর্মী লামিয়া ও কয়েকজন পুরুষ সঙ্গী নিয়ে নিউইয়র্কের জন এফ. কেনেডি বিমানবন্দরের ইমিগ্রেশন টার্মিনাল অতিক্রম করছেন। ঠিক সেই মুহূর্তেই বিমানবন্দরে অবস্থানরত সচেতন প্রবাসী বাংলাদেশীরা তাকে চিনে ফেলেন এবং চিৎকার করে তার প্রতি বিক্ষুব্ধ প্রতিবাদী আচরণ করেন। ক্ষুব্ধ প্রবাসীরা এসময় তাকে লক্ষ্য করে ‘টেরোরিস্ট’, ‘খুনি’ এবং দেশ ধ্বংসকারী বলে স্লোগান দিতে থাকেন। সারাদেশে অরাজক পরিস্থিতি ও রাজনৈতিক বন্দিদের ওপর চালানো নিপীড়নের জন্য দায়ী করে যখন প্রবাসীরা ক্ষোভ উগরে দিচ্ছিলেন, তখন ইউনূস কোনো উত্তর না দিয়ে সম্পূর্ণ অসহায় ও হতচকিত হয়ে তাদের দিকে তাকিয়ে ছিলেন। পরবর্তীতে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে যান। এ ঘটনায় তাৎক্ষণিক রাজনৈতিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, “ইউনূস অবৈধ উপায়ে ক্ষমতা দখল করে দেশে যে অরাজকতা, হত্যাকাণ্ড, রাজনৈতিক নিপীড়ন এবং জাতীয় সম্পদ বিক্রির উৎসব শুরু করেছিল, তার জবাব সাধারণ মানুষ সব জায়গায় দেওয়া শুরু করেছে। দেশের মাটিতে যাকে গুম-খুন ও গ্রেপ্তারের ভয়ে মানুষ সরাসরি কিছু বলতে পারছে না, বিদেশে স্বাধীন দেশের মুক্ত প্রবাসীরা তাকে দেখলেই ধিক্কার দিচ্ছে। ইউনূস বিশ্বের যে প্রান্তেই যাবে, নিজের অপকর্ম ও কুকর্মের জন্য তাকে এভাবেই লাঞ্ছিত ও অপমানিত হতে হবে।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতিসংঘের সাধারণ পরিষদ কিংবা আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে অংশ নিতে গিয়ে বিদেশে প্রবাসীদের এমন প্রতিবাদ বর্তমান সরকারের আন্তর্জাতিক অঙ্গনে সম্পূর্ণ আইনি ও নৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। দেশের চলমান পরিস্থিতির জন্য ক্ষোভের এই বহিঃপ্রকাশ এখন দেশের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক পরিমণ্ডলে আছড়ে পড়ছে। যা সরকারের ওপর ক্রমশ চাপ তৈরি করছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল