বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম – বর্ণমালা টেলিভিশন

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুন, ২০২৬ | ৩:৩৯ 23 ভিউ
মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় টানা তৃতীয় দিনের মতো বেড়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম। একই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শক্তিশালী উত্থানে বিশ্বের বিভিন্ন শেয়ারবাজারও ঊর্ধ্বমুখী রয়েছে। বুধবার (৩ জুন) ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৭৪ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন ডলারের বিপরীতে জাপানি ইয়েনের বিনিময় হার ১৬০ ইয়েনের কাছাকাছি পৌঁছালেও সম্ভাব্য সরকারি হস্তক্ষেপের আশঙ্কায় বাজারে সতর্কতা দেখা যায়। যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার প্রায় স্থির ছিল, আর ইউরোপীয় বাজারের ফিউচার সামান্য ০ দশমিক ১ শতাংশ কমে যায়। তবে এশিয়ার বাজারে এআই-নির্ভর উত্থান অব্যাহত থাকে। তাইওয়ান ও জাপানের প্রধান শেয়ার সূচক নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছায়। দক্ষিণ কোরিয়ার বাজার এদিন বন্ধ ছিল। এদিন মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরানের পক্ষ থেকে বাহরাইন, কুয়েতসহ বিভিন্ন আঞ্চলিক লক্ষ্যবস্তুতে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলা হয় ব্যর্থ হয়েছে, নয়তো প্রতিহত করা হয়েছে। গত সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির লক্ষ্যে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছিল। তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি। অস্ট্রেলিয়ার মেলবোর্নভিত্তিক ব্রোকারেজ প্রতিষ্ঠানের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, গত সপ্তাহে বাজারের ধারণা ছিল যে দু'পক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি হতে যাচ্ছে। কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেক বেশি অনিশ্চিত দেখাচ্ছে। তার মতে, আলোচনার টেবিলে ফিরে এলেও দু'পক্ষের মধ্যে সমঝোতার সম্ভাবনা আগের তুলনায় কমে গেছে এবং বাজারে সেই প্রত্যাশাভিত্তিক বিনিয়োগ ধীরে ধীরে প্রত্যাহার করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি বাজারেও বড় ধরনের পতন দেখা গেছে। বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন টানা তিন সেশনে প্রায় ১০ শতাংশ মূল্য হারিয়ে দুই মাসের সর্বনিম্ন ৬৬ হাজার ১২৩ ডলারে নেমে এসেছে। সূত্র: রয়টার্স

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!