বিশ্বকাপ খেলতে ক্যানসাসে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা – বর্ণমালা টেলিভিশন

বিশ্বকাপ খেলতে ক্যানসাসে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৬ | ৬:২২ 20 ভিউ
চারিদিকে সাজ সাজ রব, শুরু হয়ে গেছে ক্ষণগণনা। আর মাত্র কয়েকটা দিন, তার পরই পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া মহাযজ্ঞের। ঠিক এই আবহেই ২০২৬ ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এসে পা রেখেছে যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিতে। এখানেই বিশ্বকাপের জন্য নিজেদের মূল আস্তানা বা বেস ক্যাম্প গড়বে তারা। এবারের বিশ্বকাপে আলবিসেলেস্তেদের গ্রুপটি হলো ‘জে’। যেখানে তাদের সঙ্গে লড়বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। আগামী ১৬ জুন ক্যানসাসের অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার সঙ্গে ম্যাচ দিয়েই শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। লিওনেল মেসি আর রদ্রিগো ডি পল অবশ্য পুরো দলের সঙ্গে আসেননি, তাঁরা এসেছেন আলাদা একটি চার্টার্ড জেটে। তবে স্কোয়াডের বাকি ফুটবলাররা এসেছেন দেশের সরকারি বিমান সংস্থা ‘অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাস’-এর একটি বিশেষ ফ্লাইটে। আর্জেন্টিনার এজিজা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫,৫০০ মাইলেরও বেশি পথ উড়ে গতকাল মিসৌরিতে এসে পৌঁছায় ফ্লাইটটি। ফ্লাইটটির নম্বর রাখা হয়েছিল চমৎকার এক আবেগকে জড়িয়ে—১৯৭৮। ঠিক যে বছর আর্জেন্টিনা প্রথমবার ছুঁয়ে দেখেছিল বিশ্বকাপ ট্রফি। মেসি সেই বিমানে না থাকলেও, পুরো বিমানজুড়ে জড়িয়ে ছিল তাঁরই নাম। বিমানের লেজের দিকে জাতীয় দলের চিরচেনা নীল-সাদা স্ট্রাইপের সঙ্গে জ্বলজ্বল করছিল মেসির সেই বিখ্যাত ১০ নম্বর জার্সি। আর বিমানের দরজার পাশে বসানো তিনটি সোনালী তারা মনে করিয়ে দিচ্ছিল আর্জেন্টিনার ঘরে থাকা তিনটি বিশ্বকাপ জয়ের গৌরবময় ইতিহাস। ক্যানসাস সিটি এলাকায় যে চারটি দল বিশ্বকাপের বেস ক্যাম্প বানাচ্ছে, তার মধ্যে আর্জেন্টিনাই প্রথম এসে পৌঁছাল। বাকি তিন দল—নেদারল্যান্ডস, ইংল্যান্ড ও আলজেরিয়া চলতি সপ্তাহের শেষের দিকে এসে পৌঁছাবে। তারা থাকবে কাছের লরেন্স শহরের ক্যানসাস ইউনিভার্সিটিতে। ক্যানসাস সিটি ডাউনটাউনের কাছে ‘অরিজিন হোটেল’-এ আস্তানা গাড়ছেন মেসি ও তাঁর দল। খবর চাউর হয়েছে, দল আসার আগেই হোটেলের চারপাশ কাঁটাতারের বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে কয়েক গুণ। হোটেলের ভেতরের পরিবেশটা দেখে মনে হবে যেন আস্ত একটা আর্জেন্টিনা! চারিদিকে শুধু আলবিসেলেস্তেদের পোস্টার, সাইন আর দলের বড় বড় তারকাদের সব বিশাল ছবি দিয়ে সাজানো হয়েছে পুরো ভবনটি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!