বিপর্যয় থেকে মুগ্ধ-রনির ব্যাটে ভালো পুঁজি খুলনার – বর্ণমালা টেলিভিশন

বিপর্যয় থেকে মুগ্ধ-রনির ব্যাটে ভালো পুঁজি খুলনার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ | ১০:৫৭ 159 ভিউ
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ইনিংসের শুরু এবং শেষটায় ভালো রান পেয়েছে খুলনা টাইগার্স। তবে মিডলে বাজে ব্যাটিং করেছে দলটি। ওপেনিংয়ে নাঈম শেখ ও উইলিয়াম বোসিস্টো এবং শেষ দিকে মুকিদুল ইসলাম মুগ্ধ, জিয়াউর রহমান ও আবু হায়দার রনির ব্যাটে ৮ উইকেটে ১৭৩ রানের ভালো পুঁজি পেয়েছে খুলনা। ঢাকার হয়ে মুস্তাফিজুর রহমান, চাতুরাঙ্গা ডি সিলভা ও আলাউদ্দিন বাবু ভালো বোলিং করেছেন। শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। নাঈম শেখ ও বোসিস্টো ওপেনিং জুটিতে ৪.৫ ওভারে ৪৯ রান যোগ করেন। নাঈম ১৭ বলে সাতটি চারের শটে ৩০ রান করে আউট হন। এরপরই ধস নামে খুলনার ব্যাটিং অর্ডারে। ৬.৩ ওভারে ৫৭ রানে ৩ উইকেট হয়ে যায় তারা। তিনে ব্যাট করতে নেমে আফিফ হোসেন (১) ও চারে নেমে ইব্রাহিম জাদরান (৫) ব্যর্থ হন। রান পাননি পাঁচে নামা অধিনায়ক মেহেদী মিরাজও (৮)। এরপর মোহাম্মদ নওয়াজ ৮ রান ও ওপেনার বোসিস্টো ২৮ বলে ২৬ রান করে ফিরলে ৮৭ রানে ৬ উইকেট হয়ে যায় খুলনা। দলের ওই বিপদে মুগ্ধ ও জিয়া ৪৩ রানের জুটি গড়েন। অভিজ্ঞ জিয়া ফিরে যান ১৫ রানে ২২ রান করে। তিনি দুটি চার ও একটি ছক্কা তোলেন। আগের ম্যাচে দেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম টি-২০ ফিফটির রেকর্ড গড়া মুগ্ধর ব্যাট থেকে এদিন ২২ বলে আসে ৩২ রানের ইনিংস। তিনি দুটি ছক্কার সঙ্গে একটি মার মারেন। শেষ ওভারে তিন ছক্কায় আবু হায়দার ৮ বলে ২১ রানের ইনিংস খেলেন। ঢাকার প্রথম দুই ম্যাচে ভালো বোলিং করতে পারেননি মুস্তাফিজ। খুলনার বিপক্ষে তিনি ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন। আলাউদ্দিন বাবু ৩ ওভারে ১৫ রান খরচা করে নেন ১ উইকেট। এছাড়া চাতুরাঙ্গা ২ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। আবু জায়েদ রাহি ছিলেন বেশ খরুচে। জাতীয় দলের বাইরে চলে যাওয়া এ পেসার ৪ ওভারে ৪৯ রান দিয়ে ১ উইকেট নেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন