বিদেশি তরুণীকে একা পেয়ে যা করলেন যুবক – বর্ণমালা টেলিভিশন

বিদেশি তরুণীকে একা পেয়ে যা করলেন যুবক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫ | ৬:৪২ 37 ভিউ
নিউজিল্যান্ডের এক তরুণীকে কুপ্রস্তাব দেওয়া ও অশালীন আচরণের অভিযোগে শ্রীলঙ্কায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অটোরিকশায় ভ্রমণের সময় ওই যুবক তাকে একা পেয়ে এই আচরণ করে। ঘটনার পর ওই নারী ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সবকিছু বিস্তারিত জানান। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। মঙ্গলবার (১৮ নভেম্বর) এ বিষয়ে এনডিটিভি একটি প্রতিবেদন প্রকাশ করে। নিউজিল্যান্ডের ওই পর্যটক জানান, প্রথমে সবকিছু স্বাভাবিকই ছিল। স্কুটার চালানো এক যুবক তাকে বারবার অনুসরণ করছিল। কখনো ধীরে যেত, কখনো আবার তাকে ওভারটেক করত। শুরুতে তিনি ভদ্রতা করে হেসেছিলেন; কিন্তু যুবকের আচরণ অস্বস্তিকর হওয়ায় পরে তাকে উপেক্ষা করতে থাকেন। একসময় মনে হয়েছিল লোকটি আর অনুসরণ করবে না। কিন্তু কিছুক্ষণ পর সে আবার ফিরে আসে। তখন ওই নারী রাস্তার পাশে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছিলেন। যুবক স্কুটার থামিয়ে কথা বলতে আসে। প্রথমে বন্ধুসুলভ মনে হলেও খুব দ্রুত কথার ধরন বদলে যায়। যুবক জানতে চায় তিনি কোথায় থাকেন। তখনই তিনি বুঝে যান যে বিষয়টি ঠিক পথে যাচ্ছে না। এরপর সে সরাসরি যৌনসঙ্গমের প্রস্তাব দেয় এবং ক্যামেরার সামনেই অশালীন আচরণ শুরু করে। এতে ভয় পেয়ে তিনি সেখান থেকে দ্রুত সরে যান। ভিডিওতে তরুণী বলেন, ‘আমি ভাবতেই পারিনি সে এমন কথা বলবে। না বলার পরও এমন আচরণ করে যা আমাকে ভয় পাইয়ে দিয়েছে।’ তিনি আরও বলেন, একা নারী হিসেবে ভ্রমণ করা কতটা চ্যালেঞ্জিং, এ ঘটনাটি তাকে সেটা আবার স্মরণ করিয়ে দিয়েছে। ‘আমি এই ঘটনার কারণে পুরো ভ্রমণ নষ্ট করব না, কিন্তু মানসিকভাবে এটা একটা ধাক্কা।’ ঘটনার পর পুলিশ ২৩ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২ হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যাবে না: ইরান হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা গণমাধ্যমে যৌন হয়রানি রোধে তিন প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই