বিদেশিদের জন্য সুখবর দিলেন ডোনাল্ড ট্রাম্প – বর্ণমালা টেলিভিশন

বিদেশিদের জন্য সুখবর দিলেন ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ November, ২০২৫ | ৫:৩৯ 117 ভিউ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এইচ-১বি ভিসা প্রকল্পের পক্ষে অবস্থান নিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু ক্ষেত্রে মেধাবী জনবল আনার প্রয়োজন রয়েছে। এইচ-১বি ভিসা ইস্যুতে ট্রাম্পের এই অপ্রত্যাশিত অবস্থানের পরিবর্তন ঘটে ফক্স নিউজের ইনগ্রাহামের সঙ্গে সাক্ষাৎকারের সময়। সেখানে তিনি দক্ষ অভিবাসী কর্মীদের গুরুত্বের পক্ষে যুক্তি দেন। ট্রাম্প বলেন, ব্যাপক প্রশিক্ষণ ছাড়াই উৎপাদন ও প্রতিরক্ষা খাতের জটিল ভূমিকায় দীর্ঘদিন ধরে বেকার থাকা আমেরিকানদের সহজে কাজে লাগানো যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। প্রশাসন এইচ-১বি ভিসার বিধিনিষেধকে বড় অগ্রাধিকার দেবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মেধাবী মানুষকে দেশে আনা দরকার। তিনি বলেন, আমাদের দেশে মেধা আনতে হবে। আমেরিকায় যথেষ্ট মেধা নেই কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, না, নেই। না, নেই... না, আপনার নেই... কিছু কিছু ক্ষেত্রে আপনার যথেষ্ট মেধাবী জনবল নেই এবং আপনাকে আনতে হবে... মানুষের শিখতে হয়। এই অবস্থানের নমনীয়তা আসে এমন এক সময়, যখন ট্রাম্প প্রশাসন প্রযুক্তি প্রতিষ্ঠানসহ বিভিন্ন কোম্পানির বিদেশি কর্মী নিয়োগে ব্যবহৃত এইচ-১বি ভিসা কর্মসূচিতে ব্যাপক দমননীতি চালাচ্ছে। প্রযুক্তি কর্মী ও চিকিৎসকসহ ভারতীয় পেশাজীবীরাই এইচ-১বি ভিসার সবচেয়ে বেশি ব্যবহারকারী। ডোনাল্ড ট্রাম্পের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধি চলতি বছর সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন ‘এইচ-১বি নন-ইমিগ্র্যান্ট ভিসা প্রোগ্রাম’ সংস্কারের একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক পদক্ষেপ হিসেবে ‘কিছু নন-ইমিগ্র্যান্ট কর্মীর প্রবেশে বিধিনিষেধ’ শীর্ষক একটি ঘোষণা জারি করে। ঘোষণা অনুযায়ী, ২৫ সেপ্টেম্বরের পরে দাখিল করা নির্দিষ্ট এইচ-১বি আবেদনগুলোর যোগ্যতার শর্ত হিসেবে অতিরিক্ত ১,০০,০০০ মার্কিন ডলার পরিশোধ করতে হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর পরে স্পষ্ট করে জানায়, নতুন ফি-এর প্রয়োজন কেবল সেই ব্যক্তি বা কোম্পানির জন্য প্রযোজ্য হবে যারা ২১ সেপ্টেম্বরের পরে নতুন এইচ-১বি আবেদন দাখিল করবে বা এইচ-১বি লটারিতে অংশ নেবে। বর্তমান ভিসাধারী এবং সেই তারিখের আগে জমা দেওয়া আবেদনগুলো এতে প্রভাবিত হবে না। ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের লটারিতে অংশগ্রহণের জন্য জমা দেওয়া আবেদনসহ সময়সীমার মধ্যে দাখিল করা কেসগুলোও এই নীতির আওতায় পড়বে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন