নিউজ ডেক্স
আরও খবর
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের
বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের
‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ
‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ
হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম
ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত
রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের
বাসযাত্রী এক কিশোরীকে রাতভর ধর্ষণের করেছেন চালক, হেলপার ও সুপারভাইজার
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় বাসযাত্রী এক কিশোরীকে রাতভর ধর্ষণের করেছেন চালক, হেলপার ও সুপারভাইজার। ১৫ এপ্রিল রাতে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় ধর্ষক বাসচালক লোকমান (২৬) ও হেলপার হানিফকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। পলাতক রয়েছেন সুপারভাইজার মোবারক হোসেন। আসামিরা ওই কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। ধর্ষিতা কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ভর্তি করা হয়েছে। চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, দুই ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। অপরজনকে গ্রেফতারে অভিযান চলছে। জানা গেছে, ওই কিশোরী মঙ্গলবার দুপুরে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি বাসে ওঠে। বাসটি চান্দগাঁও এলাকার বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় পৌঁছেলে সবযাত্রী নেমে যায়। কিন্তু কৌশলে ১৪ বছর বয়সি কিশোরী যাত্রীকে আটকে রাখে বাস হেলপার-চালক-সুপারভাইজার। বাসটি কিছুটা নির্জন স্থানে নিয়ে গিয়ে বাসের ভেতরেই তাকে ওই বাসের চালক, হেলপার ও সুপারভাইজার মিলে রাতভর ধর্ষণ করে। ভোর ৪টা পর্যন্ত চলে তার ওপর পাশবিক নির্যাতন। বুধবার সকালে কিশোরীটি চান্দগাঁও থানায় উপস্থিত হয়ে তার ওপর ঘটে যাওয়া পাশবিক নির্যাতনের বর্ণনা দেয় পুলিশকে। মামলা দায়েরের পর পুলিশ ধর্ষকদের ধরতে অভিযানে নামে। বুধবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বাসচালক লোকমান ও হেলপার হানিফকে গ্রেফতার করে। সুপারভাইজার মোবারক হোসেনকে গ্রেফতারে সক্ষম হয়নি পুলিশ। বাসচালক লোকমান সাতকানিয়া উপজেলার উত্তর পুরানগড় ৪ নম্বর ওয়ার্ডের শামশুল ইসলামের ছেলে এবং হেলপার হানিফের বাড়ি লোহাগাড়া উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের মাতবর বাড়িতে। ধর্ষণের শিকার কিশোরীটি মানসিকভাবে বিপর্যস্ত রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
