বাজারের ৬০ শতাংশ ফোন অবৈধ, জানুন আপনার ফোনের অবস্থা – বর্ণমালা টেলিভিশন

বাজারের ৬০ শতাংশ ফোন অবৈধ, জানুন আপনার ফোনের অবস্থা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৫ | ৬:৩৯ 50 ভিউ
দেশের বাজারে প্রায় ৬০ শতাংশ মোবাইল ফোন অবৈধ পথে আমদানি হচ্ছে। ফলে সরকার প্রতিবছর প্রায় দুই হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। বুধবার (৫ নভেম্বর) রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রিয়াল ওনার্স অব বাংলাদেশ (এমআইওবি)। সংগঠনটি জানায়, অবৈধ ফোন ব্যবসায় যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশীয় উৎপাদকরা, তেমনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছে রাষ্ট্র। এ পরিস্থিতি নিরসনে আগামী ১৬ ডিসেম্বর চালু হতে যাওয়া ন্যাশনাল ইক্যুইপমেন্ট রেজিস্টার (এনইআইআর) কার্যকরভাবে বাস্তবায়নের আহ্বান জানায় এমআইওবি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ঘোষণা করেছে, আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে নিবন্ধনবিহীন বা আন-অফিশিয়াল মোবাইল ফোন ব্যবহার করা গেলে সেই ডিভাইসগুলোর নেটওয়ার্ক সংযোগ বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে কমিশন জানিয়েছে, বর্তমানে মোবাইল নেটওয়ার্কে ব্যবহার হওয়া সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং আগামী ১৬ ডিসেম্বর আগে ব্যবহৃত ফোন আলাদাভাবে নিবন্ধন করার কোনো প্রয়োজন নেই। বিটিআরসির নির্দেশনা মোতাবেক ব্যবহারকারীরা বাড়ি বসেই সহজে জানতে পারবেন তাদের ফোন বৈধ কি না। যাচাইয় করার ধাপগুলো হলো― *মোবাইল ফোন থেকে *16161# নম্বরে ডায়াল করুন। *আভ্যন্তরীণ বক্স খুললেই হ্যান্ডসেটের ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে পাঠান। *কয়েক মুহূর্তের মধ্যে ফিরতি মেসেজে আপনার ডিভাইসের হালনাগাদ নিবন্ধন পরিস্থিতি জানানো হবে। অতিরিক্তভাবে বরাদ্দ করা সেবা নেওয়া যাবে বিটিআরসির সিটিজেন পোর্টাল neir.btrc.gov.bd অথবা আপনার মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার। বিটিআরসি সতর্ক করে জানিয়েছে, ফোন কেনার সময় বিক্রেতার কাগজপত্র, IMEI নম্বর মিলছে কি না এবং ফোনটি আসল কি না, নিশ্চিত করা অপরিহার্য। নকল বা ক্লোন ডিভাইসের কারণে ভবিষ্যতে নেটওয়ার্ক সংযোগ বন্ধসহ সরকারি ব্যবস্থার মুখোমুখি হতে হতে পারেন ব্যবহারকারীরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২ হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যাবে না: ইরান হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা গণমাধ্যমে যৌন হয়রানি রোধে তিন প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই