বাকৃবিতে পুনরায় গেস্টরুম সংস্কৃতি চালুর অভিযোগ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৫ মে, ২০২৫
৬:২৪ পূর্বাহ্ণ
228 ভিউ

বাকৃবিতে পুনরায় গেস্টরুম সংস্কৃতি চালুর অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৫ | ৬:২৪ 228 ভিউ
ছাত্র সংগঠনগুলোর নিয়ন্ত্রণে আবাসিক হলগুলোতে নবীন শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক নির্যাতনের যে সংস্কৃতি প্রচলিত ছিল, সেটিই মূলত ‘গেস্টরুম কালচার’ নামে পরিচিত। জুলাই অভ্যুত্থানের পর দীর্ঘদিনের নিপীড়নমূলক রাজনীতি ও গেস্টরুম সংস্কৃতি অনেকাংশে বন্ধ হয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মওলানা ভাসানী হলে (প্রস্তাবিত নাম, পূর্বনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) পুনরায় গেস্টরুম কালচার চালুর অভিযোগ উঠেছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ও একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। অডিও ক্লিপে শোনা যায়, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা প্রথমবর্ষের শিক্ষার্থীদের বিভিন্ন ‘ভুলত্র“টি’ ধরিয়ে দিচ্ছেন এবং ‘আদব-কায়দা শেখানোর’ নামে বকাঝকা করছেন। ফেসবুক পোস্টে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীর উদ্ধৃতি দিয়ে লেখা হয়, প্রায় প্রতিদিন রাতে আমাদের গেস্টরুমে ডাকা হয়। সেখানে মানসিক চাপ দেওয়া হয়। দ্বিতীয় বর্ষের ১০ জন সিনিয়র ভাই গেস্টরুমে কথা বলতেন। তারা দাম্ভিকতার সুরে বলতেন, প্রশাসনও আমাদের কিছু করতে পারবে না। যদি কেউ গেস্টরুমের খবর বাইরে দেয়, তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়। আরও বলা হয়, যদি আমাদের কথা না মানো, তাহলে হল থেকে বের করে দেওয়া হবে। তবে হলের কয়েকটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অডিওটি কয়েক মাস আগের, যখন আন্তঃহল ইনডোর গেমস চলছিল। সে সময় গেমস আয়োজনের দায়িত্ব ভাগ করে দেওয়া এবং শিক্ষার্থীদের খেলার মাঠে উপস্থিত থাকার জন্য ডাকা হয়েছিল। ওই হলের প্রথমবর্ষের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রচলিত অর্থে নিয়মিত গেস্টরুম না হলেও কয়েকদিন ডাকার ফলে তারা কিছুটা মানসিক চাপ অনুভব করছেন। এ বিষয়ে ওই হলের প্রভোস্ট অধ্যাপক শরীফ-আর-রাফি বলেন, র‌্যাগিংয়ের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স (শূন্য সহিষ্ণুতা) নীতি রয়েছে। দুই সপ্তাহ আগে গেস্টরুমের ব্যাপারে আমি জানতে পারি। পরে খোঁজ নিয়ে দেখি আমার হলে টুর্নামেন্ট চলছিল, যার ফলে টিম মিটিং, ভলান্টিয়ার্স মিটিংয়ের কারণে কিছু ছাত্র গেস্টরুমে বসেছিল। সম্প্রতি আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, গেস্টরুম সব সময় তালাবদ্ধ থাকবে এবং চাবিটি থাকবে নিরাপত্তারক্ষীর কাছে। কেউ গেস্টরুম ব্যবহার করতে চাইলে খাতায় নাম লিখে অনুমতি নিতে হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!