বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালে সরকার পতনের কারণ জানালেন অজিত দোভাল! – বর্ণমালা টেলিভিশন

বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালে সরকার পতনের কারণ জানালেন অজিত দোভাল!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৫ | ৬:৪৬ 72 ভিউ
শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় ঐক্য দিবস উপলক্ষে দেয়া এক বক্তব্যে অজিত দোভাল এ কথা বলেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়। তিনি বলেন, রাষ্ট্র গঠনে এবং রাষ্ট্রকে সুরক্ষিত করা ও তার লক্ষ্য অর্জনে শাসনব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি এটা সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণেও সহায়তা করে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, শাসনব্যবস্থার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা। এখন সাধারণ মানুষ আগের চেয়ে অনেক সচেতন এবং উচ্চাকাঙ্ক্ষী। রাষ্ট্রের কাছে তারা আরও বেশি প্রত্যাশা করে। ফলে রাষ্ট্রেরও তাদের সন্তুষ্ট রাখতে হয়। তিনি বলেন, দুর্বল শাসনব্যবস্থা অনেক সময় একটি দেশের সরকার পতনের কারণ হয়ে দাঁড়ায়। তিনি উল্লেখ করেন বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালসহ কয়েকটি দেশে অনানুষ্ঠানিক উপায়ে সরকার পতনের পেছনেও এমন দুর্বল শাসনব্যবস্থার প্রভাব ছিল। অজিত দোভাল বলেন, একটি জাতির শক্তি নিহিত থাকে শাসনব্যবস্থার ওপর। সরকার যখন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কাজ করে, তখন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই ব্যক্তিরা, যারা এসব প্রতিষ্ঠান তৈরি ও লালন করেন। আরও পড়ুন: দিল্লির বায়ুদূষণ মোকাবিলায় কৃত্রিম বৃষ্টি নামানোর চেষ্টাও ব্যর্থ! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসন মডেলের প্রশংসা করে তিনি বলেন, ‘ভারত এখন এক নতুন কক্ষ পথে প্রবেশ করছে, নতুন ধরনের শাসনব্যবস্থা, সামাজিক কাঠামো, এবং বৈশ্বিক ব্যবস্থা। তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রশাসনিক দুর্নীতি দমনে যে প্রাতিষ্ঠানিক পরিবর্তন এনেছে, তা গভীর প্রভাব ফেলছে। সামনে আরও পদক্ষেপ আসতে পারে।’ তথ্যসূত্র: এনডিটিভি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান চার জাহাজে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল দেশের সব বিভাগে ঝোড়ো বৃষ্টির আভাস মাঝে মাঝে এমনটা হতেই পারে— হারের পর মিরাজ হরমুজ প্রণালি খোলার ঘোষণায় কমল তেলের দাম হামের প্রকোপ কমাতে দেশব্যাপী সরকারের টিকাদানের পদক্ষেপ ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের কাছে থাকা সব ইউরেনিয়াম পাবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ‘জনপ্রিয়তায়’ আতিফ আসলামকেও ছাড়িয়ে যাওয়া কে এই তালহা আনজুম রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে: রাশেদ খাঁন ‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করছে ভারত’ পঁচিশে সমুদ্রপথে ৯০০ রোহিঙ্গার প্রাণহানি