বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে ব্যান্ডউইডথ দিতে চায় স্টারলিংক – বর্ণমালা টেলিভিশন

বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে ব্যান্ডউইডথ দিতে চায় স্টারলিংক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫ | ৭:৩৩ 70 ভিউ
বাংলাদেশ থেকে ব্যান্ডউইডথ নিয়ে আশপাশের দেশগুলোতে সেবা দিতে আগ্রহী মার্কিন স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। এ জন্য প্রতিষ্ঠানটি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি পাঠিয়েছে। স্টারলিংক জানিয়েছে, তারা বাংলাদেশকে ‘পয়েন্ট অব প্রেজেন্স’ বা পপ হিসেবে বিবেচনা করে আশপাশের দেশগুলোতে ইন্টারনেট–সেবা সম্প্রসারণের জন্য ব্যান্ডউইডথ নিতে চায়। এই প্রক্রিয়ায় তারা বাণিজ্যিকভাবে ইন্টারন্যাশনাল প্রাইভেট লিজড সার্কিট (আইপিএলসি) এবং আনফিল্টারড আইপি ব্যবহারের অনুমোদন চাইছে। বাংলাদেশে গত মে মাসে স্টারলিংক বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ও ভুটানে ইতিমধ্যে স্টারলিংকের সেবা চালু হয়েছে। ভারত ও নেপালে সেবার জন্য অপেক্ষা চলছে। বর্তমানে দেশে স্টারলিংকের চারটি গ্রাউন্ড স্টেশন রয়েছে—দুটি গাজীপুর, বাকি দুটি রাজশাহী ও যশোরে। স্টারলিংকের চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের পপ থেকে সিঙ্গাপুর ও ওমানে নিজেদের পপের সঙ্গে সংযোগ স্থাপন করতে তারা আইপিএলসি ব্যবহার করবে। এতে ‘আনফিল্টারড’ আইপি ট্রানজিট ব্যবহার করা হবে, যা বাংলাদেশের স্থানীয় ট্রাফিকের সঙ্গে সম্পর্কিত হবে না। বাংলাদেশে ব্যবহারকারীর সব কার্যক্রম স্থানীয় আইআইজি ও আইপি ট্রানজিটের মাধ্যমে রাউট হবে এবং দেশের আইনি বিধান ও কনটেন্ট নিয়ন্ত্রণ প্রযোজ্য হবে। এ বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, তারা এটিকে ব্যান্ডউইডথ রপ্তানির প্রক্রিয়া হিসেবে দেখছেন। স্টারলিংক যদি বাংলাদেশের মাধ্যমে প্রতিবেশী দেশে ব্যান্ডউইডথ দিতে চায়, বিটিআরসি বিষয়টি সরকারের কাছে নিবেদন করবে। তবে আগে কারিগরি সক্ষমতা যাচাই করা হবে। খাত সংশ্লিষ্টরা বলছেন, দূর থেকে ব্যান্ডউইডথ আনার তুলনায় বাংলাদেশ থেকে সেবা দেওয়া সুবিধাজনক, বিশেষ করে ভুটান ও নেপালের মতো দেশগুলোতে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আমিনুল হাকিম মনে করেন, দেশের চাহিদা ও সক্ষমতা বিবেচনা করে ব্যান্ডউইডথ রপ্তানি দেওয়া উচিত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘লিটন-ঝড়’ থামাল বৃষ্টি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা গোয়েন্দা নজরদারিতে: র‌্যাব হরমুজে নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নিচ্ছে ইরান জার্মানিতে কেন মার্কিন সেনা মোতায়েন রয়েছে? ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ১৬ মার্কিন সামরিক স্থাপনা ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ