বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু – বর্ণমালা টেলিভিশন

বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৫ | ১১:০০ 114 ভিউ
নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আক্কেল কাজী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কুমরুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আক্কেল কাজী কুমরুল গ্রামের মৃত তাহের কাজীর ছেলে। জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর জানান, মঙ্গলবার রাতে নিজের বাড়িতে ছিলেন আক্কেল কাজী। ওই সময় বজ্রবৃষ্টি শুরু হলে টেলিভিশনের ডিশের তার খুলে রাখেন তিনি। বৃষ্টি থামলে ফের ডিশের লাইন লাগাতে যান আক্কেল আলী। ওই সময় অসাবধনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান আক্কেল আলী। পরে খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার