বইমেলায় অবনমনের শিকার প্রকাশকদের দশ দফা দাবি – বর্ণমালা টেলিভিশন

বইমেলায় অবনমনের শিকার প্রকাশকদের দশ দফা দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ January, ২০২৫ | ৭:১০ 392 ভিউ
এবারের একুশে বইমেলায় দীর্ঘদিন ধরে মেলায় অংশগ্রহণকারী ১৫টি প্রকাশনা সংস্থার প্যাভিলিয়ন বরাদ্দ বাতিল করেছে মেলার আয়োজক বাংলা একাডেমি। পাশাপাশি তিনটি প্রকাশনীর প্যাভিলিয়নের আকার ছোট করেছে বইমেলা পরিচালনা কমিটি। এসব প্রকাশনীর প্রকাশকরা অবনমনের শিকার হয়েছে অভিযোগ করে সুবিচারের প্রত্যাশায় দশ দফা দাবি জানিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের কাছে চিঠি দিয়েছেন। সুবিচার প্রত্যাশী প্রকাশকবৃন্দ ব্যানারে রবিবার এই চিঠি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সময় আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গনি, সময় প্রকাশনের ফরিদ আহমেদ, অন্যপ্রকাশের মাজহারুল ইসলাম, অনুপম প্রকাশনীর মিলন নাথ, অন্বেষা প্রকাশনীর শাহাদাত হোসেন, শ্যামল পালসহ অবনমনের স্বীকার হওয়া বেশ কয়েকজন প্রকাশক। এ বিষয়ে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. সরকার আমিন বলেন, আমরা প্রকাশকদের দশ দফা দাবির চিঠি পেয়েছি। মেলা পরিচালনা পর্ষদ কমিটিতে তাদের দাবিনামা পাঠানো হবে। মেলা পরিচালনা কমিটির পরবর্তী বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে সময় প্রকাশনের ফরিদ আহমেদ বলেন, কোনো তথ্য-প্রমাণ এবং কারণ দর্শানো ছাড়াই আমাদের কিছু প্রকাশকের বিরুদ্ধে একটি মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। বিগত সরকারের দোসর হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। অথচ মেলার আয়োজক বাংলা একাডেমির পক্ষ থেকে এ ধরনের অভিযোগ তোলা হয়নি। আর যেসব প্রকাশক এমন অভিযোগ করেছেন তাদের অনেকেই মেলা পরিচালনা কমিটির সদস্য হিসেবে আমাদের প্যাভিলিয়ন বরাদ্দ বাতিল থেকে প্যাভিলিয়নের আকার ছোট করার মতো সিদ্ধান্ত দিচ্ছেন। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্বৈরাচারের দোসর ট্যাগ লাগিয়ে আমাদের ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি জীবনের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। এই বাস্তবতায় আমরা বাংলা একাডেমির মহাপরিচালকের কাছে দশ দফা দাবিযুক্ত চিঠি দিয়ে সুবিচার প্রত্যাশা করছি। বাংলা একাডেমির মহাপরিচালককে অবনমনের স্বীকার হওয়া প্রকাশকদের দেওয়া ওই চিঠিতে বলা হয়, এবারের মেলায় প্যাভিলিয়ন/স্টল বরাদ্দের ক্ষেত্রে বেশ কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠানের অবস্থানকে পূর্ববর্তী বছরগুলোর চেয়ে অবনমন করা হয়েছে। এ বিষয়ে একাডেমি কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দেয়নি। অবনমনের শিকার প্রকাশকদের কোনো রকম কারণ দর্শানোও হয়নি। সকল নীতিমালা অনুসরণ করে আবেদন করার পর যদি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্র্রহণ করতে হয়, তবে অবশ্যই ওই প্রতিষ্ঠানকে কারণ দর্শানো নোটিস দেওয়া প্রয়োজন, এ বিষয়ে তার বক্তব্য শোনাটা সঙ্গত। কিন্তু এক্ষেত্রে ওইসব প্রতিষ্ঠানকে কোনো কিছুই অবহিত করা হয়নি। আমরা এর প্রতিবাদ জানিয়ে সুবিচার প্রত্যাশা করছি। বইমেলাকে ‘সকল অপরাজনীতি এবং বৈষম্যের ঊর্ধ্বে’ রাখার আহ্বান জানিয়ে দশ দফা দাবিনামায় বলা হয়, প্যাভিলিয়ন/স্টল অবনমনকৃত প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর বরাদ্দ পূর্ববর্তী বছরগুলোর পর্যায়ে পুনর্বহাল করা। যদি কোনো প্রকাশকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া, তারপর যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করা। অনিবন্ধিত সংগঠনগুলোর প্রতিনিধিদের বইমেলা পরিচালনা কমিটি থেকে বাদ দেওয়া। যেসব প্রকাশক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছুসংখ্যক প্র্রকাশকের বিরুদ্ধে ‘বিগত সরকারের দোসর এবং সুবিধাভোগী’র অভিযোগ উত্থাপন করেছে, অভিযোগের পক্ষে প্রমাণ দাখিলে তাদের বাধ্য করা। অভিযোগ যাচাইয়ের জন্য নিরপেক্ষ একটি কমিটি গঠন। যেসব প্রতিষ্ঠানের স্থান বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে তা নিরপেক্ষ কমিটির মাধ্যমে যাচাই করা। বইমেলা প্রাঙ্গণে ‘অন্যায়ভাবে অভিযুক্ত’ প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর মাল ও জানের নিরাপত্তার নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। বইমেলার প্যাভিলিয়ন/স্টল ভাড়া দেওয়ার শেষ সময়ের অন্তত একদিন আগে বঞ্চিত প্রকাশকদের আগের বরাদ্দ বহাল করে নোটিস দেওয়া।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা