ফেলানী হত্যার ১৫ বছর: আজও মেলেনি বিচার, থমকে আছে আইনি লড়াই – বর্ণমালা টেলিভিশন

ফেলানী হত্যার ১৫ বছর: আজও মেলেনি বিচার, থমকে আছে আইনি লড়াই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ January, ২০২৬ | ৮:১৭ 143 ভিউ
‘সরকার গত ১৫ বছরে অনেক আশ্বাস দিছে। কিন্তু আমাগো যে ছিঁড়া কাপড় ছিল, তা ছিঁড়াই আছে। কোনো সরকার আমাগো ভালো কাপড় দিল না। দেওয়ার মধ্যে শুধু একটাই, আমার মধ্যম ছেলেটাক বিজিবির চাকরি দিছে। অথচ সরকার আমাদের যে যে প্রতিশ্রুতি দিছিল, তার অনেক কিছু পূরণ করে নাই। এখন যে সরকারেই আসুক, ফেলানী হত্যার বিচার যেন করে আর আমার পরিবারের দায়িত্বটা যেন নেয়।’ কাঁদতে কাঁদতে এভাবেই কথাগুলো বলছিলেন ২০১১ সালে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে নিহত কুড়িগ্রামের কিশোরী ফেলানী খাতুনের মা জাহানারা বেগম। আজ বুধবার দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করা ফেলানী হত্যার ১৫ বছর পূর্ণ হয়েছে। ২০১১ সালের এই দিনে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীর উত্তর অনন্তপুর সীমান্তের কাঁটাতারে ঝুলে থাকা কিশোরী ফেলানীর নিথর দেহ স্তব্ধ করে দিয়েছিল জাতিকে। কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করা ফেলানী সেদিন বাবার সঙ্গে ৯৪৭ নম্বর আন্তর্জাতিক পিলারের ৩ নম্বর সাব-পিলারের পাশ দিয়ে মই বেয়ে কাঁটাতার পেরিয়ে দেশে ফিরছিল। এ সময় টহলরত ভারতের চৌধুরীহাট ক্যাম্পের বিএসএফ সদস্য অমিয় ঘোষ তাকে গুলি করে হত্যা করে। এরপর বিষয়টি নিয়ে উভয় দেশে নানা আলোচনা হলেও আজও কাঙ্ক্ষিত বিচারের আশায় ফেলানীর পরিবার। সীমান্তের কাঁটাতারে যেন আজও ফেলানীর মৃতদেহের মতোই আটকে আছে ন্যায়বিচারের আকুতি। ১৫ বছর পেরিয়ে গেলেও ফেলানীর বাবা-মা জানেন না, মেয়ের হত্যার বিচার আদৌ হবে কিনা। গতকাল মঙ্গলবার বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা কলোনিটারী গ্রামে ফেলানীর বাড়িতে গিয়ে দেখা যায় ব্যস্ততা। দিনটি ঘিরে চলছে ফেলানীর কবর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ চলছে। সেখানেই কথা হয় তার বাবা নূরুল ইসলাম ও মা জাহানারার সঙ্গে। কাঁদতে কাঁদতে তারা জানান, মেয়ে হত্যার সেই দুঃসহ স্মৃতি আজও ভুলতে পারেননি তারা। ঘুমের ঘোরেও তারা শুনতে পান কাঁটাতারে বুলেটবিদ্ধ ঝুলে থাকা ফেলানীর আর্তচিৎকার। ফেলানী হত্যার বিচার চেয়ে গত ১৫ বছরে দেশে-বিদেশে মানবাধিকার সংস্থাসহ বহুজনের কাছে গিয়েছেন। কিন্তু কাঙ্ক্ষিত বিচার পাননি তারা। ২০২৪ সালে অভ্যুত্থানের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত হত্যাসহ নানাবিধ বিষয়ে সম্পর্কের টানাপোড়েন চলছে। এরই মধ্যে গত ৯ ডিসেম্বর অন্তর্বর্তী সরকার রাজধানীর গুলশান-২ থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কটি ফেলানীর নামে নামকরণ করে। এর আগে ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর সীমান্ত হত্যার প্রতিবাদে পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশন (প্যাক) গুলশানে ভারত দূতাবাসসংলগ্ন সড়কের নাম ‘শহীদ ফেলানী সড়ক’ ঘোষণা করে সেখানে একটি নামফলকও স্থাপন করে। কিন্তু মেয়ে হত্যার ন্যায়বিচার ছাড়া এর কোনো কিছুই সান্ত্বনা দিতে পারছে না ফেলানীর বাবা-মাকে। ফেলানীর বাবা নূরুল ইসলাম বলেন, ‘আগের সরকারের কাছে বিচার বা কোনো সহায়তাও পাইনি। বর্তমান সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ গত বছর ঘোষণা দিয়েছিলেন আমার পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব নেবেন। আমার মধ্যম ছেলেটাকে শুধু বিজিবিতে চাকরি দেওয়া হয়েছে। আর আমি কোনো সহায়তা পাইনি। আমার এক ছেলে কলেজে পড়ে; তার পড়ালেখার খরচ চালাতে পারি না। সে এখন রাজমিস্ত্রির কাজ করে। আগামীতে যে সরকারই আসুক, আমি মেয়ের হত্যার বিচার ও সহায়তা চাই।’ জানা যায়, ২০১৩ সালের ১৩ আগস্ট ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বিএসএফের ১৮১ সদরদপ্তরে স্থাপিত জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্টে ফেলানী হত্যার বিচারকাজ শুরু হয়। পরবর্তী ৫ সেপ্টেম্বর অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করেন আদালত। রায় প্রত্যাখ্যান করে ১১ সেপ্টেম্বর ফেলানীর বাবা ভারতীয় হাইকমিশনের মাধ্যমে সে দেশের সরকারকে ন্যায়বিচারের আশায় চিঠি দেন। ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর পুনর্বিচার কার্যক্রম শুরু হলেও বিভিন্ন কারণে তা একাধিকবার স্থগিত হয়। পরে ২০১৫ সালে আইন ও সালিশ কেন্দ্র এবং ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চ আরও একটি ক্ষতিপূরণ মামলা করে। ৩১ আগস্ট ভারতের জাতীয় মানবাধিকার কমিশন সে দেশের সরকারকে ফেলানীর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লাখ রুপি দিতে অনুরোধ জানায়। কিন্তু এর জবাবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় উল্টো ফেলানীর বাবা নূরুল ইসলামকে দায়ী করে বক্তব্য দেয়। এর পরে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে কয়েক দফা শুনানি পিছিয়ে যায়। পরে ২০২০ সালের ১৮ মার্চ শুনানির দিন ধার্য হলেও তা আজও হয়নি। কুড়িগ্রামের সাংবাদিক ও মানবাধিকারকর্মী আতাউর রহমান বিপ্লব বলেন, ‘ফেলানী হত্যা শুধু একটি সীমান্ত হত্যার ঘটনা নয়; এটি ন্যায়বিচার, মানবিকতা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতার বড় পরীক্ষা। ১৫ বছরেও যদি একটি শিশুহত্যার বিচার না হয়, তাহলে তা সমাজের জন্য ভয়ংকর বার্তা বহন করে।’ জেলা আইনজীবী সমিতির সভাপতি ফখরুল ইসলাম বলেন, ‘এটি নিঃসন্দেহে একটি পরিকল্পিত হত্যা। আমাদের যে পেনাল কোড, সেটি ভারতেও একই। এই কোডের ৩০২ ধারায় এটি শাস্তিযোগ্য অপরাধ; এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই অপরাধটিকে ভারত সরকার যদি আন্তরিকতার দৃষ্টিতে দেখত, তাহলে এটার বিচার করত। তাহলে অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষের মৃত্যুদণ্ড হতো এবং সেটি এতদিনে কার্যকরও হতো।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ গার্ড অব অনার ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন, ক্ষুব্ধ স্বজনরা