ফের সংসার ভাঙার গুঞ্জনে যা বললেন দিব্যা আগরওয়াল – বর্ণমালা টেলিভিশন

ফের সংসার ভাঙার গুঞ্জনে যা বললেন দিব্যা আগরওয়াল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫ | ৮:৩৫ 164 ভিউ
গত বছর ব্যবসায়ী অপূর্বর সঙ্গে ঘর বাঁধেন বলিউড অভিনেত্রী দিব্যা আগরওয়াল। বিয়ের কয়েক মাস পরই এ জুটির সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়। যদিও এ গুঞ্জন উড়িয়ে দেন অভিনেত্রী। ফের এই দম্পতির সংসার ভাঙার ফিসফাস চলছে। গত কয়েক দিন ধরে দিব্যা অপূর্বর বিবাহবিচ্ছেদের গুঞ্জন উড়লেও পূর্বের মতো নীরব ছিলেন তারা। অবশেষে বিচ্ছেদের আগুনে জল ঢাললেন দিব্যা। বুধবার (২৩ জুলাই) দুপুরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট দিয়েছেন দিব্যা। এ ছবিতে দেখা যায়, পোশাকের কোনো একটি শো রুমে স্বামী অপূর্বর হাত ধরে মিরর সেলফি তুলছেন দিব্যা। হাস্যোজ্জ্বল দিব্যা এ ছবিতে লেখেন—“এটা কেন ভাই?” এরপর এই অভিনেত্রী লেখেন, “মিডিয়া আমাদের বিচ্ছেদ করে দিয়েছে। পোস্ট করে দিলাম।” গত বছর বিবাহবিচ্ছেদের গুঞ্জন চাউর হওয়ার পর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দেন দিব্যা। তাতে এ অভিনেত্রী লেখেন, “আমি কোনোরকম আওয়াজ করিনি, কোনো মন্তব্য বা গল্পও করিনি। আমি ২৫০০ পোস্ট ডিলিট করেছি। তারপরও মিডিয়া আমার বিয়ের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চায়। বিষয়টি মানুষ যেভাবে আমার কাছে প্রত্যাশা করে তা খুবই মজার। আমি সবসময়ই অপ্রত্যাশিত কাজ করেছি। এখন মানুষ সন্তান অথবা বিয়েবিচ্ছেদ কামনা করছে? কিন্তু দুটোর একটিও ঘটেনি।” এর আগে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে স্বামী অপূর্বকে নিয়ে দিব্যা বলেছিলেন, “সে (অপূর্ব) আমাকে নতুন জীবন দিয়েছে। আমার বাবা মারা যাওয়ার পর, আমি মন্দিরে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম, কোনো কিছুতে বিশ্বাস করা বন্ধ করেছিলাম। কিন্তু সে আমার জীবনে বিশ্বাস ফিরিয়ে এনেছে। আমি অপূর্বর প্রতি কৃতজ্ঞ। আমি সবসময় তার পাশে থাকব।” ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দিব্যা। তবে ২০২২ সালে তার জন্মদিনে বিয়ের প্রস্তাব দেন ব্যবসায়ী অপূর্ব। একই বছরের ৪ ডিসেম্বর বাগদান সারেন এ যুগল। ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প