প্রিপেইড মিটারে রিচার্জ বন্ধ, ভোগান্তিতে ৪২ হাজার গ্রাহক – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫
১১:৪৪ পূর্বাহ্ণ
249 ভিউ

প্রিপেইড মিটারে রিচার্জ বন্ধ, ভোগান্তিতে ৪২ হাজার গ্রাহক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫ | ১১:৪৪ 249 ভিউ
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় প্রিপেইড মিটারের রিচার্জ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন ৪২ হাজার বিদ্যুৎ গ্রাহক। এতে তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় শিশু, বৃদ্ধ ও রোগীরা পড়েছেন বিপাকে। অনেক বাসিন্দা রান্না, পানি উত্তোলনসহ নিত্যদিনের কাজ করতে পারছেন না। রোববার (১৩ জুলাই) রাত থেকে বিভিন্ন এলাকায় সার্ভার ডাউন থাকায় বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জে সমস্যা দেখা দেয়। মোবাইল ব্যাংকিং থেকে হচ্ছে না রিচার্জ। সোমবার (১৪ এপ্রিল) কোনো কর্মকর্তাকে না পেয়ে উত্তেজিত বিদ্যুৎ গ্রাহকরা হইচই শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। জানা যায়, রোববার থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত সিলেট নগরীর এ সমস্যার সমাধান হয়নি। অনেকেই রিচার্জে ব্যর্থ হয়ে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে গতকাল বিদ্যুৎ অফিসগুলোয় বাড়তে থাকে গ্রাহক উপস্থিতি। এ পরিস্থিতিতে অফিস থেকে তাদের কোনো সমাধান না দিয়ে, শুধু মিটার পরিবর্তনের ফরম ধরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন গ্রাহকরা। পরে কোনো কর্মকর্তাকে না পেয়ে উত্তেজিত বিদ্যুৎ গ্রাহকরা হইচই শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিকেল সাড়ে ৩টায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ প্রকৌশলীর কার্যালয়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি শান্ত করে। বিক্ষুব্ধ গ্রাহকদের মধ্যে এক প্রবাসী বৃদ্ধা জানান, আমাদের কেন এ গরমে এত কষ্ট দেওয়া হচ্ছে বুঝতে পারছি না। টাকা দিয়েও কেন ইউনিট রিচার্জ করতে পারছি না। সিলেট বিভাগীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অফিস সূত্রে জানা যায়, সিলেট নগরীতে আগে বেসরকারি কোম্পানির এসটিএস প্রিপেইড মিটার স্থাপন করা হতো। বর্তমানে সর্বত্র পিডিবির সিটিএস মিটার স্থাপন করা হচ্ছে। এসটিএস কোম্পানির সঙ্গে সরকারের চুক্তির মেয়াদ প্রায় শেষের পথে। এর মধ্যে ওই মিটারগুলোয় কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ত্রুটি সারানোর চেষ্টা চলছে। বিক্ষুব্ধ গ্রাহকের সংখ্যা বাড়তে থাকলে একপর্যায়ে নির্বাহী প্রকৌশলীসহ অফিসের সব কর্মকর্তা সুকৌশলে অফিস থেকে সটকে পড়েন। সিলেট বিভাগীয় বিদ্যুৎ অফিসের সহকারী প্রকৌশলী মো. জারজিসুর রহমান রনি বলেন, সার্ভারে কিছু সমস্যা থাকায় এটা হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই এ সমস্যা সমাধান হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ