প্রত্যাশা পূরণ হবে কী মন্দিরার? – বর্ণমালা টেলিভিশন

প্রত্যাশা পূরণ হবে কী মন্দিরার?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মে, ২০২৫ | ১১:৪৮ 139 ভিউ
‘কাজলরেখা’ নামে একটি সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে মন্দিরা চক্রবর্তীর। এর আগে তিনি ছিলেন নাটকের অভিনেত্রী। কাজলরেখার পর তাকে আর কোনো সিনেমায় দেখা যায়নি। তবে অভিনয় করেছেন ‘নীলচক্র’ নামে একটি সিনেমায়। এবার এটি কুরবানি ঈদে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে। নির্মাতা মিঠু খান জানিয়েছেন, ঈদের জন্যই তারা প্রস্তুতি নিচ্ছেন। এটি অবশ্যই মন্দিরার জন্য সুখবর। প্রথম সিনেমা বাণিজ্যিক সাফল্য না পেলেও এ সিনেমার মাধ্যমে বড়পর্দায় নিজের জাত চেনাতে সক্ষম হয়েছিলেন মন্দিরা। এবার আসছেন মসলাদার সিনেমা নিয়ে। তবে এ সিনেমা নিয়ে ‘কিন্তু’ থেকে যায়। কারণ, ‘নীলচক্র’র নায়ক আরেফিন শুভ। যিনি এরইমধ্যে ফ্যাস্টিস্ট শেখ হাসিনার দোসর হিসাবে স্বীকৃত। সিনেমাটির প্রচারণায় শুভ যে উপস্থিত থাকতে পারবেন না এটা সহজেই অনুমেয়। তাই ‘নীলচক্র’র ভাগ্যে কী ঘটবে সেটা আগাম কিছুটা হলেও বলে দেওয়া সম্ভব। তবে সিনেমাটি নিয়ে মন্দিরার প্রত্যাশা অনেক। তিনি বলেন, ‘প্রত্যাশা আসলেই অনেক বেশি। কারণ অভিনয়ে নিজেকে আরো বুঝে শুনে চরিত্রানুযায়ী উপস্থাপন করার চেষ্টা করেছি। আর এই সিনেমার গল্পটা এই সময়ের। খুব ইন্টারেস্টিং একটি গল্প।’ মন্দিরা চক্রবর্ত্তী আপাতত ‘নীল চক্র’র প্রমোশনেই ব্যস্ত রয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন