নিউজ ডেক্স
আরও খবর
শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান
ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল
হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন
হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান
হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮
যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান
পারস্য উপসাগরে মার্কিন ট্যাংকারে ইরানের হামলা
পারস্য উপসাগরে উত্তর দিকে যুক্তরাষ্ট্রের একটি ট্যাংকারে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তারা জানায়, নৌবাহিনী আজ সকালে মার্কিন ট্যাংকারে হামলা চালিয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজকে ওই পথ দিয়ে চলাচল করতে দেওয়া হবে না।
বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের জাহাজ দেখা গেলে অবশ্যই লক্ষ্যবস্তু করা হবে।’
আইআরজিসি আরও জানায়, যুদ্ধের সময় আন্তর্জাতিক আইন ও বিভিন্ন প্রস্তাবের ভিত্তিতে ইরানের হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার অধিকার রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।