পাকিস্তানের বিরুদ্ধে প্রথম কোন কাজটি করেন আমির – বর্ণমালা টেলিভিশন

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম কোন কাজটি করেন আমির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৫ | ১১:৫৭ 171 ভিউ
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান নিজেকে গর্বিত মুসলিম বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেন। পাশাপাশি পেহেলগাঁও হামলা নিয়েও কথা বলেন এ অভিনেতা। তিনি নিজের ধর্ম নিয়ে যতটা গর্বিত, ঠিক ততটাই গর্ববোধ করেন এক ভারতীয় হিসেবে। তার দেশভক্তি নিয়ে কোনো রকম কুকথা মেনে নেবেন না বলেও জানান আমির খান। কারণ অভিনেতা দেশভক্ত বলেই নিজেকে মনে করেন। তার জন্য পাকিস্তান থেকে অনেক বিদ্বেষপূর্ণ মন্তব্য সহ্য করতে হয় তাকে। আমির বলেন, তিনিই প্রথম, যার সিনেমা পাকিস্তানের জঙ্গি কার্যকলাপের কথা প্রথম উচ্চারিত হয়। একটা সময় পাকিস্তানের বিরুদ্ধে সেখানকার জঙ্গি সংগঠন কিংবা গুপ্তচরদের নিয়ে সিনেমায় কোনো নাম উচ্চারণ করা যেত না। সেখানে তার ‘সারফারোশ’ সিনেমায় প্রথম সরাসরি পাকিস্তানকে আক্রমণ করা হয়। যদিও সিনেমাটি মুক্তির সময় কেন্দ্রীয় সেন্সর বোর্ড তাদের বেশ কিছু দৃশ্য বাদ দিতে বলেন। কিন্তু সিনেমার পরিচালক ও আমির অনড় ছিলেন, তারা কোনো পরিবর্তন করবেন না। সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদভানির সঙ্গে পরামর্শ করেন আমির খান। অভিনেতা বলেন, ‘আমি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলি— আপনি সংসদে তাদের কথা বলতে পারছেন, তা হলে প্রকাশ্যে নয় কেন? তারা প্রকাশ্যে জঙ্গিদের মদত দিচ্ছে, তাহলে আমরা এ টুকু করতে পারব না কেন? এরপর সরাসরি পাকিস্তানের নাম তোলা হয় সিনেমায়। তার আগে অবধি প্রতিবেশী রাষ্ট্র নামে ডাকা হতো। এ সিনেমা মুক্তির পর অশান্তিও পোহাতে হয়েছে অভিনেতাকে। তিনি বলেন, এ সিনেমা মুক্তির পর প্রচুর নেতিবাচক মন্তব্য বিদ্বেষে ভরা কটুকথা শুনেছি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২ হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যাবে না: ইরান হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা গণমাধ্যমে যৌন হয়রানি রোধে তিন প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই