পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন – বর্ণমালা টেলিভিশন

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ October, ২০২৬ | ৫:৩১ 106 ভিউ
অ্যাস্ট্রোফিজিক্যাল বা মহাজাগতিক উৎসের উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কার এবং আইসকিউব নিউট্রিনো পর্যবেক্ষণকেন্দ্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সিস হালজেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ পুরস্কার ঘোষণা করে। নোবেল কমিটির পদার্থবিজ্ঞানবিষয়ক চেয়ারম্যান মার্ক পিয়ার্স বলেন, ‘ফ্রান্সিস হালজেন আন্তর্জাতিক গবেষক ও প্রকৌশলীদের একটি দলকে নেতৃত্ব দিয়েছেন, যারা আমাদের একটি অসাধারণ যন্ত্র দিয়েছে। তার অধ্যবসায় ও বৈজ্ঞানিক দূরদর্শিতা নতুন ধরনের জ্যোতির্বিজ্ঞানের পথ তৈরি করেছে।’ বেলজিয়ামে জন্ম নেওয়া ৮২ বছর বয়সি হালজেন যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। তবে পুরস্কার ঘোষণার পর তার সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। দক্ষিণ মেরুতে নিউট্রিনো শনাক্ত করার বিষয়ে হালজেনের গবেষণার শুরু ১৯৮০-এর দশকে। দীর্ঘদিনের গবেষণার ধারাবাহিকতায় তার নেতৃত্বে গড়ে ওঠা আইসকিউব নিউট্রিনো পর্যবেক্ষণকেন্দ্র মহাবিশ্বের দূরবর্তী ও উচ্চশক্তির উৎস থেকে আসা নিউট্রিনো শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান। একজন ব্যক্তি, ছোট একটি দল কিংবা কোনো সংগঠন—পুরস্কারের ধরন অনুযায়ী এ অর্থ প্রদান করা হয়ে থাকে। গত বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিন বিজ্ঞানী। উপপরমাণুক কণার অদ্ভুত আচরণ, বিশেষ করে কোয়ান্টাম টানেলিং নিয়ে তাদের গবেষণা চৌম্বকীয় অনুরণন চিত্রায়ন বা এমআরআই প্রযুক্তিতে অত্যন্ত সংবেদনশীল পরিমাপের পথ তৈরি করে। একই সঙ্গে উন্নত মোবাইল ফোন ও দ্রুতগতির কম্পিউটার তৈরির গবেষণার ভিত্তিও শক্তিশালী হয়। এবারের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয় সোমবার চিকিৎসাবিজ্ঞানের পুরস্কার দিয়ে। মস্তিষ্কের কার্যপ্রণালি বোঝার ক্ষেত্রে আলো ব্যবহার করে গবেষণার নতুন পথ তৈরি করা তিন বিজ্ঞানী এ পুরস্কার পেয়েছেন। বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার পর আগামী সোমবার অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের