নেত্রকোনায় স্পিডবোট-নৌকার সংঘর্ষে নিখোঁজ ৪ শিশু – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫
১০:৫৯ অপরাহ্ণ
92 ভিউ

নেত্রকোনায় স্পিডবোট-নৌকার সংঘর্ষে নিখোঁজ ৪ শিশু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:৫৯ 92 ভিউ
নেত্রকোনার খালিয়াজুরির পাঁচহাট এলাকায় ধনু নদে স্পিডবোট ও নৌকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পানিতে পড়ে নারী ও শিশুসহ ৪ জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাউকে উদ্ধার করতে পারেননি। নিখোঁজ যাত্রীরা হলেন- জেলার গাজীপুর ইউনিয়নের আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে মোছা. লাইলা আক্তার (৭), মোফায়েল মিয়ার মেয়ে উষামনি (৫), শামছু মিয়ার মেয়ে সামিয়া আক্তার (১১) ও নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮)। এ সময় রোজিনা আক্তার (৩০), মো. ছাত্তার মিয়া ও জহিরুল ইসলাম আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচহাট গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে স্থানীয় চরপাড়া গ্রামের লাল মিয়ার বাড়ির উত্তরপাশে একটি যাত্রীবাহী স্পিডবোট মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় ওই স্পিডবোটে অন্তত ১৫ জন নারী শিশু যাত্রী ছিল। ঘটনার পর অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও ওই চার শিশু নিখোঁজ হয়। খালিয়াজুরি থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!