নেতানিয়াহুকে ‘অকথ্য ভাষায় গালি’ দিলেন ট্রাম্প – বর্ণমালা টেলিভিশন

নেতানিয়াহুকে ‘অকথ্য ভাষায় গালি’ দিলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ October, ২০২৫ | ৭:৫৫ 112 ভিউ
গাজায় যুদ্ধ বন্ধের ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বাজে ভাষায় গালি’ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে ধমকের স্বরে বলেন, ‘আমি জানি না আপনি সবসময় এমন (নোংরাভাবে) নেতিবাচক কেন। এটি একটি জয়। এই জয় মেনে নিন।’ খবর টাইমস অব ইসরায়েলের। এর আগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বাহিনী ও গাজার শাসকগোষ্ঠী হামাসের যুদ্ধ বন্ধে গত সোমবার যুদ্ধবিরতির ২০ দফা প্রস্তাব ঘোষণা করেন ট্রাম্প। এরপর গত শুক্রবার শর্তসাপেক্ষে এ প্রস্তাব মানার ঘোষণা দেয় হামাস। এর কিছুক্ষণ পরই ট্রাম্প বিবৃতি দিয়ে জানান, হামাসও শান্তি চায়। এখন ইসরায়েল রাজি হলেই যুদ্ধবিরতি হবে। মার্কিন এক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, হামাস প্রস্তাবের জবাব দেয়ার পরপরই ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। ওই সময় নেতানিয়াহু ট্রাম্পকে বলেন, হামাস যে জবাব দিয়েছে এ নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। কারণ শর্তসাপেক্ষে রাজি হওয়ার অর্থ হচ্ছে তারা প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। নেতানিয়াহুর এ যুক্তি শুনেই ট্রাম্প ক্ষিপ্ত হয়ে যান এবং তাকে ধমক দিয়ে বলেন, ‘আমি জানি না আপনি সবসময় এমন (নোংরাভাবে) নেতিবাচক কেন। এটি একটি জয়। এই জয় মেনে নিন।’ আরেক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন ট্রাম্প নেতানিয়াহুকে ধমক দিয়েছেন। এতে বোঝা যাচ্ছে, গাজায় যুদ্ধ বন্ধে নেতানিয়াহুকে তিনি কতটা চাপ দিচ্ছেন। তিনি নেতানিয়াহুকে বোঝাতে সমর্থ হন যদি হামাস যুদ্ধবিরতি চুক্তি চায় তাহলে এটি তার (বিবি) গ্রহণ করা উচিত। হামাস ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে আনুষ্ঠানিক জবাবে বলেছে, যুদ্ধ বন্ধ এবং গাজা থেকে সব ইসরায়েলি সেনাকে প্রত্যাহারের বিনিময়ে তারা সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে। কিন্তু প্রস্তাবের অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা করতে হবে বলে জানিয়েছে তারা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন