নূরুল কবীরের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২০ December, ২০২৫
৫:৫৯ am
149 ভিউ

আরও খবর

বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে ডিপি ওয়ার্ল্ড-এনসিটি চুক্তির অর্থ কী?

ডিপি ওয়ার্ল্ডের কাছেই গেল এনসিটি

রূপপুরে প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি

১০ দিনে চেলা নদীর পাড় কেটে ২৫ লাখ ঘনফুট বালু খেয়ে নিল বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা

২০ হাজার শ্রমিকের উদ্বেগ-প্রতিবাদ উপেক্ষা করে ১৫ বছরের চুক্তি সম্পন্নঃ DP World-এর হাতে তুলে দেয়া হলো এনসিটি

‘সবকিছু যুক্তরাষ্ট্রকে দিয়ে দিয়েছি ধরে নেবেন না’- ফরাসি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কড়া জবাব

​‘উত্তেজনার বশে মামলা করেছিলাম’: ভুল স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে করা মিথ্যা মামলা তুলে নিলেন বাদী কফিল উদ্দিন

নূরুল কবীরের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ December, ২০২৫ | ৫:৫৯ 149 ভিউ
রাজধানীর ফার্মগেটে দ্য ডেইলি স্টার ভবনের সামনে বিক্ষোভকারীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক ও সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি নূরুল কবীর। বৃহস্পতিবার রাতে ডেইলি স্টার কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চলাকালে তিনি সেখানে গিয়ে ঘটনার প্রতিবাদ করেন। নূরুল কবীর বলেন, আমি সম্পাদক পরিষদের সভাপতি হিসেবে সংবাদপত্র কার্যালয়ে হামলার খবর শুনে সেখানে গিয়েছিলাম। ডেইলি স্টারের সাংবাদিক সহকর্মীদের পাশে দাঁড়ানোকে আমি আমার নৈতিক দায়িত্ব মনে করেছি। তিনি বলেন, দুটি সংবাদপত্রের কার্যালয়ে হামলা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য ক্ষতিকর। বৃহস্পতিবার রাতে জুলাইয়ের বিদ্রোহী নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। এর মধ্যে গভীর রাতে একদল লোক কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে তারা রাস্তার অপর পাশে ডেইলি স্টার ভবনে গিয়ে হামলা করে এবং আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। বিশিষ্টজন ও সংগঠনগুলোর তীব্র প্রতিক্রিয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দেশের সংকটের মুহূর্তে গণমাধ্যম ও বরেণ্য সাংবাদিকের ওপর হামলা দেশবিরোধী অপচেষ্টা। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ‘অতি ডানপন্থি গোষ্ঠীর ফাঁদে পা না দিতে’ জনগণকে সতর্ক করে বলেন, জুলাই বা দেশপ্রেমের নামে সহিংসতা ও অরাজকতা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং গণ অধিকার পরিষদও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে পরিকল্পিত নৈরাজ্য বলে অভিহিত করেছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এক বিবৃতিতে দ্রুত তদন্ত, দোষীদের শনাক্ত ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চার দফা দাবি জানিয়েছে। সাবেক সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ ফেসবুকে লিখেছেন, নূরুল কবীর শেখ হাসিনার অজস্র হুমকির মুখেও কোনোদিন সত্য কথা বলা বন্ধ করেননি। আজকে গণমাধ্যমের ওপর দঙ্গলবাজির প্রতিবাদে একাই ঘটনাস্থলে হাজির হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এক বিবৃতিতে এই ঘটনাকে 'মুক্ত গণমাধ্যমের ওপর চরম আঘাত' বলে উল্লেখ করেছে। ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে এ ধরনের ঘটনা কোনোভাবেই সমীচীন নয়। নূরুল কবীরের মতো প্রবীণ সাংবাদিককে লাঞ্ছিত করা গণতান্ত্রিক চেতনার পরিপন্থি। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে ডিপি ওয়ার্ল্ড-এনসিটি চুক্তির অর্থ কী? ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ডিপি ওয়ার্ল্ডের কাছেই গেল এনসিটি রূপপুরে প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি ১০ দিনে চেলা নদীর পাড় কেটে ২৫ লাখ ঘনফুট বালু খেয়ে নিল বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ১০ এয়ারবাস ক্রয়ের চুক্তি করলো বিমান; অথচ বাংলাদেশের অর্থনীতি নিয়ে শঙ্কায় বিশ্বব্যাংক-এডিবি ২০ হাজার শ্রমিকের উদ্বেগ-প্রতিবাদ উপেক্ষা করে ১৫ বছরের চুক্তি সম্পন্নঃ DP World-এর হাতে তুলে দেয়া হলো এনসিটি ‘সবকিছু যুক্তরাষ্ট্রকে দিয়ে দিয়েছি ধরে নেবেন না’- ফরাসি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কড়া জবাব ​‘উত্তেজনার বশে মামলা করেছিলাম’: ভুল স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে করা মিথ্যা মামলা তুলে নিলেন বাদী কফিল উদ্দিন দিলারা চৌধুরী এবং তার স্বামীর বঙ্গবন্ধুবিরোধিতা ও ইতিহাস বিকৃতি’র শেকড় ১৯৭১-এ প্রোথিত অর্থনীতির বেহাল দশা, খাদ্য নিরাপত্তার ঝুকিতে দেশঃ অথচ দেশে আসছে কোটি টাকার চোরাই BMW স্পোর্টস কার সৌদির দুই বিমানবন্দরে হুথি হামলা: নিহত ৩, আহত ৩৬; আহতদের মধ্যে বাংলাদেশি রামপালে ৪৪২ মে:ও: সৌরবিদ্যুৎঃ উদ্যোগ, পরিকল্পনা ও সৌদি বিনিয়োগ আওয়ামীলীগ আমলেই; জানালেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিন্দু পরিচয়ের কারণে ইউনূস আমলে পাসিং আউট প্যারেডের আগে নেভাল একাডেমি থেকে বহিষ্কৃত হন পৃথ্বী নন্দী ধর্মের নামে শিশুকে ভয় দেখানো, নির্যাতন-কে শিশুর মানসিক ক্ষতির কারণ বলছে জাপান সরকার বাণিজ্য চুক্তি ও বিলিয়ন ডলারের ক্রয় সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারালো বাংলাদেশ লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন