নিজেদের অদক্ষতা-ব্যর্থতা ঢাকতে জ্বালানি খাতে হাজারো মানুষের শ্রমে অর্জিত সফলতাকে অস্বীকার করছে তারেক-টুকু সরকার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২ October, ২০২৬
৫:৪৩ pm
32 ভিউ

আরও খবর

ডিপি ওয়ার্ল্ডের কাছেই গেল এনসিটি

রূপপুরে প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি

১০ দিনে চেলা নদীর পাড় কেটে ২৫ লাখ ঘনফুট বালু খেয়ে নিল বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা

২০ হাজার শ্রমিকের উদ্বেগ-প্রতিবাদ উপেক্ষা করে ১৫ বছরের চুক্তি সম্পন্নঃ DP World-এর হাতে তুলে দেয়া হলো এনসিটি

‘সবকিছু যুক্তরাষ্ট্রকে দিয়ে দিয়েছি ধরে নেবেন না’- ফরাসি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কড়া জবাব

​‘উত্তেজনার বশে মামলা করেছিলাম’: ভুল স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে করা মিথ্যা মামলা তুলে নিলেন বাদী কফিল উদ্দিন

সৌদির দুই বিমানবন্দরে হুথি হামলা: নিহত ৩, আহত ৩৬; আহতদের মধ্যে বাংলাদেশি

নিজেদের অদক্ষতা-ব্যর্থতা ঢাকতে জ্বালানি খাতে হাজারো মানুষের শ্রমে অর্জিত সফলতাকে অস্বীকার করছে তারেক-টুকু সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ October, ২০২৬ | ৫:৪৩ 32 ভিউ
প্রধানমন্ত্রী তারেক রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকলাব হাসান মাহমুদ টুকু, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি থেকে শুরু করে বিএনপির শীর্ষ নেতারা বারবার দাবি করছেন, আওয়ামী লীগের বিগত সাড়ে ১৫ বছরে নাকি একটি কূপও খনন করা হয়নি, গ্যাসের উৎপাদন নাকি একটুও বাড়ানো হয়নি! অথচ পেট্রোবাংলা বা জ্বালানি বিভাগের নথিগুলো বলছে ভিন্ন কথা। ২০০৯ সাল থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার মোট ১৫৫টি কূপ খনন করেছে। এই সময়ের মধ্যেই আবিষ্কৃত হয়েছে ৬টি নতুন গ্যাসক্ষেত্র: সুন্দলপুর, শ্রীকাইল, রূপগঞ্জ, ভোলা নর্থ, জাকিগঞ্জ এবং ইলিশা। ২০০৯ সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, তখন দেশে দৈনিক গ্যাস উৎপাদন ছিল মাত্র ১৭৪৪ এমএমসিএফডি। সেই সংকট কাটাতে শেখ হাসিনা সরকার তিনটি স্পষ্ট কৌশল নেয়: দেশীয় অনুসন্ধান জোরদার করা, উৎপাদন বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা। এর সুফল দেশবাসী পেয়েছে। কোভিড মহামারির ঠিক আগে দেশীয় গ্যাস উৎপাদন রেকর্ড পরিমাণে বেড়ে দৈনিক প্রায় ২৭৫০ এমএমসিএফডি-তে পৌঁছায়। এর পাশাপাশি ২০১৮ সাল থেকে এলএনজি আমদানির মাধ্যমে ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটানো হচ্ছিল। দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে ১০০০ এমএমসিএফডি জাতীয় গ্রিডে যুক্ত হয়েছিল। শুধু উৎপাদন বৃদ্ধি নয়, দীর্ঘমেয়াদী অবকাঠামো গঠনেও আমরা অভূতপূর্ব অগ্রগতি এনেছি। ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার সময় দেশের কূপ খননের জন্য একটি রিগও সচল ছিল না। আওয়ামী লীগ সরকার এসে একটি পুরোনো রিগ ওভারহোলিং করে সচল করি এবং আরও ৪টি নতুন অত্যাধুনিক রিগ সংগ্রহ করি। একই সঙ্গে ভূগর্ভস্থ সম্পদের মানচিত্র তৈরিতে ব্যাপক অনুসন্ধান চালানো হয়। এর অংশ হিসেবে ৩১ হাজার ২৮ লাইন কিলোমিটার ২ডি সিসমিক জরিপ এবং প্রায় ৬ হাজার ৯৮৬ বর্গ কিলোমিটার এলাকায় ৩ডি সিসমিক জরিপ সম্পন্ন করা হয়। বঙ্গোপসাগরের গভীর ও অগভীর সমুদ্রাঞ্চলে পরিচালনা করা হয় ১২ হাজার ৬৪২ লাইন কিলোমিটারের মাল্টিক্লায়েন্ট ২ডি সার্ভে। শুধু তাৎক্ষণিক সমাধান ছাড়াও পেট্রোবাংলা ভবিষ্যতের রূপরেখাও প্রস্তুত করেছিল। ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ৫০টি কূপ খনন ও ওয়ার্কওভার কাজ পুরোদমে চলছিল, যেখান থেকে ২০২৫ সালের মধ্যেই ৬১৮ এমএমসিএফডি গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা ছিল। এছাড়া ২০২৮ সালের মধ্যে মোট ১০০টি কূপ খনন, ওয়ার্কওভার ও ডিপ ড্রিলিং পরিচালনা করে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৯৮৫ এমএমসিএফডি নতুন গ্যাস যুক্ত করার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলমান ছিল। প্রথম ৫০টি কূপের অধিকাংশেরই খনন শেষ হয়েছিল এবং তা থেকে গ্যাস সংযোগও শুরু হয়েছিল। ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এসে সেই দূরদর্শী প্রকল্পগুলো বাতিল বা স্থবির করে দিয়েছে। পেট্রোবাংলার অধীনে সম্পাদিত এই বিশাল কর্মযজ্ঞই প্রমাণ করে, জ্বালানি খাতে দেশকে স্বনির্ভর করতে শেখ হাসিনা সরকার কতটা পরিকল্পিত ও আন্তরিকভাবে কাজ করেছে। অন্যদিকে বিএনপির ২০০১-২০০৬ মেয়াদের জ্বালানি খাতের ইতিহাসে সবচেয়ে আলোচিত অধ্যায় ছিল কুখ্যাত ‘নাইকো দুর্নীতি’, যার মাধ্যমে দেশকে ১ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতির মুখে ঠেলে দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক সালিশি আদালতের রায়েও সেই দুর্নীতির প্রমাণ মিলেছে। যাদের অতীত ইতিহাস দুর্নীতি ও লুটপাটে ভরা, তারা যখন আওয়ামী লীগের অভূতপূর্ব উন্নয়ন ও সাফল্যকে অস্বীকার করে দিনরাত মিথ্যাচার করে, তখন তা কেবল রাজনৈতিক দেউলিয়াত্বকেই স্পষ্ট করে তোলে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ডিপি ওয়ার্ল্ডের কাছেই গেল এনসিটি রূপপুরে প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি ১০ দিনে চেলা নদীর পাড় কেটে ২৫ লাখ ঘনফুট বালু খেয়ে নিল বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ১০ এয়ারবাস ক্রয়ের চুক্তি করলো বিমান; অথচ বাংলাদেশের অর্থনীতি নিয়ে শঙ্কায় বিশ্বব্যাংক-এডিবি ২০ হাজার শ্রমিকের উদ্বেগ-প্রতিবাদ উপেক্ষা করে ১৫ বছরের চুক্তি সম্পন্নঃ DP World-এর হাতে তুলে দেয়া হলো এনসিটি ‘সবকিছু যুক্তরাষ্ট্রকে দিয়ে দিয়েছি ধরে নেবেন না’- ফরাসি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কড়া জবাব ​‘উত্তেজনার বশে মামলা করেছিলাম’: ভুল স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে করা মিথ্যা মামলা তুলে নিলেন বাদী কফিল উদ্দিন দিলারা চৌধুরী এবং তার স্বামীর বঙ্গবন্ধুবিরোধিতা ও ইতিহাস বিকৃতি’র শেকড় ১৯৭১-এ প্রোথিত অর্থনীতির বেহাল দশা, খাদ্য নিরাপত্তার ঝুকিতে দেশঃ অথচ দেশে আসছে কোটি টাকার চোরাই BMW স্পোর্টস কার সৌদির দুই বিমানবন্দরে হুথি হামলা: নিহত ৩, আহত ৩৬; আহতদের মধ্যে বাংলাদেশি রামপালে ৪৪২ মে:ও: সৌরবিদ্যুৎঃ উদ্যোগ, পরিকল্পনা ও সৌদি বিনিয়োগ আওয়ামীলীগ আমলেই; জানালেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিন্দু পরিচয়ের কারণে ইউনূস আমলে পাসিং আউট প্যারেডের আগে নেভাল একাডেমি থেকে বহিষ্কৃত হন পৃথ্বী নন্দী ধর্মের নামে শিশুকে ভয় দেখানো, নির্যাতন-কে শিশুর মানসিক ক্ষতির কারণ বলছে জাপান সরকার বাণিজ্য চুক্তি ও বিলিয়ন ডলারের ক্রয় সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারালো বাংলাদেশ লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন