ধর্ষণের হুমকির অভিযোগ প্রিয়াংকার, যা বললেন অভিনেতা শামীম – বর্ণমালা টেলিভিশন

ধর্ষণের হুমকির অভিযোগ প্রিয়াংকার, যা বললেন অভিনেতা শামীম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মে, ২০২৫ | ১১:০৪ 95 ভিউ
ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে ধর্ষণের হুমকির অভিযোগ করেছেন অভিনেত্রী প্রিয়াংকা। মঙ্গলবার বিকালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে তিনি এ অভিযোগ করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে কথা বলেন শামীম হাসান। অভিনেতার দাবি, প্রিয়াংকা তার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, বিষয়টি সঠিক নয়। শামীম হাসান বলেন, ‘যিনি আমার বিরুদ্ধে এমন অভিযোগ দিলেন, তিনি একটি নাটকের লটে আমার সঙ্গে আগেও কাজ করেছেন। আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই। গত পরশুদিন থেকে ওই নাটকের নতুন লটের শুটিং শুরু হয়েছে। তিনি সেটে এসেই রিলস ও টিকটক নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। এ সময় আমি অনেকটা রাগ করেই বলেছি, যদি রিলস বানাতেই হয় তাহলে বাইরে গিয়ে কারো, শুটিং সেটে এসব চলবে না। শুধু এতটুকুই।’ শুধু ধর্ষণের হুমকি নয়, শামীম হাসানের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও তুলেছেন প্রিয়াংকা। এ বিষয়ে শামীম হাসান বলেন, ‘মাদক সেবনের অভিযোগ আরও গুরুতর। আমাদের শুটিং হাউজের সব জায়গায় সিসি ক্যামেরা আছে, আপনারা চাইলে আমি সেগুলো আপনাদের দিতে পারি। যদি কেউ প্রমাণ করতে পারে আমি মিডিয়া ছেড়ে দেব। এছাড়া অভিনেত্রীর গায়ে হাত তোলার বিষয়ে তিনি বলেন, আমার অভিনয় জীবনের ১০ বছর চলছে। এ জীবনে আমি কারও ওপর হাত তুলিনি। শামীম হাসান বলেন, তিনি যদি কারও দ্বারা হ্যারেজমেন্টের শিকারই হয়ে থাকেন, তাহলে এই ঘটনা ঘটবে আমাদের আনোয়ার ভাইয়ের সঙ্গে। কারণ, তিনি তার সঙ্গেই টিকটক করছিলেন। আমার সঙ্গে তো এমন ঘটনা ঘটনার কথা না। তাহলে তিনি আমার বিরুদ্ধে এই ধরণের অভিযোগ তুললেন কীভাবে? পরবর্তী পদক্ষেপ নিয়ে তিনি বলেন, একটা মিথ্যা অভিযোগ যেহেতু উঠেছে আমাকে তো ব্যবস্থা নিতেই হবে। একটা মিথ্যা বিষয় আমি কখনো ছেড়ে দেব না। আগে আমার পরিবার শিল্পী ও সংগঠনের সঙ্গে কথা বলব, যদি তারা আইনি ব্যবস্থা নিতে বলেন তাহলে সেটাই হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেত্রী শেলি আহসান, অভিনেতা ও নির্মাতা সহীদ উন নবীসহ শুটিং ইউনিটের অনেকে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস আজ ওয়াকআউটের সিদ্ধান্ত সরকারের জবাবের ওপর নির্ভর করবে : আজহারুল ইসলাম জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ঈদের আগে সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে জাপানকে ট্রাম্পের চাপ ঈদ ঘিরে চাঙ্গা অর্থনীতি সংরক্ষিত নারী আসন পাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, মনোনয়ন পাবেন যিনি ট্রাম্পের আহ্বানে ফ্রান্স কি মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাবে? ইরাকে নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ পিছু হটেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন ইরানের পক্ষে লিখলে সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি