দেশের বাহিরে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে হাসিনাসহ তার দোসরা – বর্ণমালা টেলিভিশন

দেশের বাহিরে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে হাসিনাসহ তার দোসরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫ | ১০:৫৬ 133 ভিউ
ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। দেশের বাহিরে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে হাসিনাসহ তার দোসরা। এসব অপকৌশল বাস্তবায়নে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে গণ-অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে। দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিজ কর্মী-সমর্থকদের প্রস্তুত থাকতে নির্দেশনা দিয়েছেন-তার এমন একটি অডিও রেকর্ড সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে তার এমন রেকর্ড ভালোভাবে নিচ্ছেন না জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা। তারা বলছেন, আত্মগোপনে থাকা পতিত ফ্যাসিস্টরা নতুন করে হুংকার দিচ্ছে। দেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। তাদের এসব অপকর্ম ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। আত্মগোপনে থাকা জাহাঙ্গীর আলমকে ১১ মিনিট ৯ সেকেন্ডের ওই অডিও রেকর্ডে বলতে শোনা যায়, পৃথিবীর কোনো শক্তি আমাদের বাড়ির মধ্যে গুছিয়ে দিবে না। আমাদের নেতা (শেখ হাসিনা) তার কাজ তিনি করছেন। আমাদের যে কাজ, তা আমাদেরই করতে হবে। নিজেদের অবস্থান তৈরি করতে হবে। আপনাদের কী করতে হবে, ২৪ ঘণ্টা আগেই তা জানিয়ে দেওয়া হবে। যা বলা হবে-আপনরা নিজ নিজ জায়গা থেকে পালন করবেন। দ্রুতই আপনাদের সিদ্ধান্ত জানানো হবে। তিনি বলেন, শকুনেরা দেশ দখল করছে। তাদের দখল থেকে রক্ষা পেতে নিজেদের শৃঙ্খল থাকতে হবে। আমাদের দলের প্রধানকে কীভাবে দেশে আনা যায়, সেজন্য সবার মধ্যে ঐক্য, সততা ও সাহসের জায়গাটা থাকতে হবে। আমরা ১ লাখ মানুষ যদি এক সঙ্গে হই, কোনো শক্তিই আমাদের দমাতে পারবে না। ওয়ার্ডে ওয়ার্ডে নিজের অবস্থান তৈরি করতে পারলে সারা দেশে অবস্থান হয়ে যাবে। জাহাঙ্গীর বলেন, শুধু ছাত্রলীগে ৩৬ লাখ নেতা থাকার কথা। আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন মিলে ১ কোটি ৭২ লাখ নেতা পদে থাকার কথা ছিল। কিন্তু কী কারণে হয়নি আপনারা সবাই জানেন। আমাদের ভুলত্রুটি ছিল, তাও সবাই জানি। আমরা সবাই কেন্দ্রীয় ও আন্তর্জাতিক নেতা হয়েছি। কিন্তু নিজের ওয়ার্ডের খবর জানি না। নিজের ওয়ার্ডে অন্য কেউ অবস্থান করে দিবে না। নিজ নিজ ওয়ার্ডে নিজেদের অবস্থান তৈরি করতে হবে। তাহলে সারা দেশেই আমাদের অবস্থান হয়ে যাবে। আত্মগোপনে থাকা পতিত ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ নেতাদের এসব নির্দেশনা ভালোভাবে নিচ্ছেন না জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ ছাত্রনেতারা। তারা বলছেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। বিদেশে থেকে তারা দেশকে সংকটের দিকে ঠেলে দিতে চাচ্ছে। এজন্যই দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা নেতাদের এসব নির্দেশনা দিচ্ছে। সবার ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের এসব অপকর্ম প্রতিহত করতে হবে। জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বলেন, ‘তারা নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্তের সঙ্গে জড়িত। ঐক্যবদ্ধভাবে তাদের এ চক্রান্ত মোকাবিলা করতে হবে। নইলে তারা আত্মগোপনে থেকে অপরাধমূলক কাজ চালিয়ে যাবে এবং দেশে অরাজকতা তৈরি করবে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াত নেতার মাদরাসা থেকে সরকারি ধানের বীজ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা: নিহত বেড়ে ৯ দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট অকার্যকর তিন এনবিএফআই’র শেয়ার শূন্যের পথে, দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারী গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান গণপরিবহনের কালো ধোঁয়ায় ঝাঁঝরা হচ্ছে ফুসফুস নারী হকির উন্নয়নে কুমিল্লায় শুরু হচ্ছে ‘অপরাজেয় আলো’ প্রশিক্ষণ ক্যাম্প পরিবারের অমতে বিয়ে, বছর ঘুরতেই বিচ্ছেদ জনপ্রিয় গায়িকার! ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ দিন: এক নজরে সব রেকর্ড