নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ
শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার
অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ
গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ
স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত
অকার্যকর তিন এনবিএফআই’র শেয়ার শূন্যের পথে, দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারী
চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া
দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি দুই লাখের ওপরে
দেশের বাজারে আবারো বাড়ানো হয়েছে সোনার দাম। ভরিতে ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭২৬ টাকা যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ।
সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে এবং মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে বলে জানিয়েছে বাজুস ।
নতুন দাম অনুযায়ী (প্রতি ভরি স্বর্ণ), ২২ ক্যারেট: ২ লাখ ৭২৬ টাকা, ২১ ক্যারেট: ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেট: ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা এবং সনাতন পদ্ধতি ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণে তারতম্য হতে পারে বলেও জানা যায়।
উল্লেখ্য,গত ৪ অক্টোবর স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৯২ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা নির্ধারণ করা হয়েছিল

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]