দেশবাসীকেও নির্ভীকভাবে ভূস্বর্গ ভ্রমণের আহ্বান জানিয়েছেন সুনীল শেঠি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৭ এপ্রিল, ২০২৫
১১:২৯ পূর্বাহ্ণ
145 ভিউ

দেশবাসীকেও নির্ভীকভাবে ভূস্বর্গ ভ্রমণের আহ্বান জানিয়েছেন সুনীল শেঠি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫ | ১১:২৯ 145 ভিউ
কাশ্মীরের পেহেলগামে অঞ্চলে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় পর্যটকদের মনে ভীতির সঞ্চার হয়েছে। তবে সেই আতঙ্ক ভেঙে সাহসিকতার বার্তা দিলেন বলিউড তারকা সুনীল শেঠি। তিনি ঘোষণা করেছেন, আগামী ছুটিতে তিনি নিজেই কাশ্মীর সফরে যাবেন এবং দেশবাসীকেও নির্ভীকভাবে ভূস্বর্গ ভ্রমণের আহ্বান জানিয়েছেন। লতা দিনানাথ মঙ্গেশকর পুরস্কার ২০২৫ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুনীল বলেন, ‘এই মুহূর্তে প্রতিটি ভারতীয়ের উচিত ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ানো। যারা ভয় এবং ঘৃণা ছড়াচ্ছে, তাদের প্ররোচনায় না পড়ে আমাদের দেখাতে হবে—কাশ্মীর আমাদের ছিল, আছে এবং থাকবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের প্রত্যেকের সিদ্ধান্ত হওয়া উচিত, আগামী ছুটিতে আমরা কাশ্মীরে ঘুরতে যাব। আমাদের উপস্থিতিই হবে জঙ্গিদের বিরুদ্ধে শক্তিশালী বার্তা। কাশ্মীরকে বয়কট করা কোনও সমাধান হতে পারে না।’ সুনীল শেট্টি জানান, তিনি ব্যক্তিগতভাবে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছেন, ছুটি কাটাতে বা শুটিংয়ের প্রয়োজনে তিনি ও তার টিম কাশ্মীরে যেতে প্রস্তুত। অভিনেতার ভাষায়, ‘ভয়ের কাছে মাথা নত করা চলবে না। জঙ্গিদের আতঙ্কের কাছে হার মানা আমাদের উদ্দেশ্য নয়।’ প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পেহেলগাম এলাকার বৈসরন উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক, যাদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ভারত সরকার। বর্তমানে সুনীল শেট্টি ব্যস্ত আছেন ‘হেরা ফেরি ৩’ সিনেমার কাজ নিয়ে। একই সঙ্গে পরিবারকেও সময় দিচ্ছেন এই অভিনেতা। নাতনির সঙ্গে সময় কাটানো থেকে শুরু করে পেশাগত দায়িত্ব পালনে পুরোদমে ব্যস্ত রয়েছেন তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ