দুই যুগ পর প্রাণ ফিরেছে পাবলিক লাইব্রেরির – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৯ নভেম্বর, ২০২৫
৭:৩১ পূর্বাহ্ণ
57 ভিউ

দুই যুগ পর প্রাণ ফিরেছে পাবলিক লাইব্রেরির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৫ | ৭:৩১ 57 ভিউ
দুই যুগ পর প্রাণ ফিরছে পটুয়াখালীর বাউফল পাবলিক লাইব্রেরির। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবি ও আন্দোলনের মুখে গত সোমবার দুপুরে বাউফল পৌর সদরের পাবলিক লাইব্রেরির নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, মিডিয়াকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম লাইব্রেরির নতুন ভবন উদ্বোধন করেন। স্থানীয়রা জানান, কর্তৃপক্ষের তদারকির অভাব ও উদাসীনতায় দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় কার্যক্রম বন্ধ ছিল উপজেলার একমাত্র পাবলিক পাঠাগারটি। সংস্কারের অভাবে বৃষ্টির দিনে ছাদ চুঁইয়ে পানি ও পলেস্তারা খসে পড়তে থাকে দেয়ালের। ভেতরে জমে ময়লা-আবর্জনার স্তূপ। চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভেঙে যায়। ইঁদুর ও তেলাপোকায় নষ্ট করে ফেলে পাঠ্যবই, গল্প, উপন্যাসসহ প্রায় দেড়-দুই হাজার বিভিন্ন ধরনের বই। ভবনের বারান্দা দখলে নিয়ে লেপ-তোশক ও ফার্নিচার তৈরির কাজ করতেন ব্যবসায়ীরা। নিষ্প্রাণ হওয়ায় অন্ধকার নামলেই ভবনের পাশে সুনসান নীরবতা নেমে আসে। মানুষসহ বিভিন্ন প্রাণী মলমূত্র ত্যাগের জায়গায় পরিণত হয়। পৌর সদরের বাসিন্দা আবু জাফর আহম্মেদ বলেন, ১৯৯১ সালে প্রতিষ্ঠার পরে পৌর সদরের পাবলিক মাঠ লাগোয়া বাউফল পাবলিক লাইব্রেরিটি সরকারি পৃষ্ঠপোষকতায় স্কুল-কলেজের ছাত্রছাত্রী, পত্রিকাপাঠকসহ সর্বস্তরের মানুষের কাছে এলাকার জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। নিয়ম অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ লাইব্রেরির পরিচালনা পর্ষদের সভাপতি। পরিচালনা পর্ষদের অবহেলায় ২০০০ সাল থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় লাইব্রেরিটি। উপজেলা উন্নয়ন কমিটির সভায় একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও অদৃশ্য কারণে তা বাস্তবায়ন হয়নি। এরপর বিভিন্ন সময় এটির কার্যক্রম শুরুর দাবি উঠলে তাও কার্যকর হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মহলে ফের লাইব্রেরিটি চালুর দাবি ওঠে। তিনি বলেন, উপজেলার বিভিন্ন এলাকার তরুণরা মিলে পাবলিক লাইব্রেরি সংস্কারপূর্বক চালুকরণ দাবি আদায় বাস্তবায়ন কমিটি নামে ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়। ছবিসহ লেখালেখি প্রকাশিত হয় পত্রপত্রিকায়। লাইব্রেরিটি চালুর দাবিতে জেলা-উপজেলার বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়। সর্বশেষ বছর তিনেক আগে লাইব্রেরির নতুন ভবন নির্মিত হলেও অজ্ঞাত কারণে তা খুলে দেওয়া হচ্ছিল না। লাইব্রেরিটি খুলে দিতে নতুন ভবনের উদ্বোধন করা হচ্ছে। এটা আনন্দের সংবাদ। বাউফল ডিগ্রি কলেজের শিক্ষার্থী মানছুরা আক্তার জানায়, শুনেছি সকাল-বিকেল শিক্ষক, ছাত্রছাত্রীসহ বয়োবৃদ্ধরা ওই লাইব্রেরিতে পড়াশোনা করতে আসতেন। লাইব্রেরিটি নিষ্প্রাণ থাকায় সবাই পত্রপত্রিকা ও বই পড়া থেকে বঞ্চিত ছিল। এখন শিক্ষার্থী থেকে বিভিন্ন শ্রেণির লোকজন জ্ঞানচর্চা করতে পারবেন। বর্তমানে হাতের নাগালে মাদকের সুযোগ পেয়ে শিক্ষার্থী ও তরুণ সমাজ বিপথে যাচ্ছে। সুযোগ-সুবিধা থাকলে শিক্ষার্থী ও তরুণরা অবসরে লাইব্রেরিতে ফিরবে। ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের শিক্ষক মু. ওয়াহিদুজ্জামান সুপন বলেন, পাবলিক লাইব্রেরিটি একসময় ছাত্র-শিক্ষক, বয়োবৃদ্ধসহ বিভিন্ন পেশার মানুষের প্রতিদিনের মিলন মেলা ছিল। বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই পত্রিকা ও বইপড়া থেকে বঞ্চিত হচ্ছিল। এ সময় মাদকের ছোবল থেকে তরুণদের বাঁচাতে লাইব্রেরিটি চালুর দাবি স্থানীয় তরুণদেরই প্রাণের দাবি ছিল। এখন থেকে এখানে জ্ঞান চর্চায় ভালো সময় কাটাতে পারবে তারা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন