নিউজ ডেক্স
আরও খবর
শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স
প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে আলভীর বিস্ফোরক দাবি
আমি মরিনি, বেঁচে আছি এবং ভালো আছি, মৃত্যুর গুজবে বললেন হায়দার হোসেন
বন্ধু হানিফ সংকেতকে অভিনন্দন জানিয়ে যা বললেন কুমার বিশ্বজিৎ
এখনও ছেলেকে নিয়ে আটকা শুভশ্রী, দেশে ফিরেছেন সোনাল চৌহান
পপ সংগীতের কিংবদন্তি নিল সেডাকা আর নেই
১৪ বোতল মদ ইস্যুতে মেহজাবীনের আইনি পদক্ষেপ
দীপিকার প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ
দীপিকা পাড়ুকোন ছাড়া যেন অসম্পূর্ণ বলিউড বাদশাহ শাহরুখের সিনেমা। দিপীকাকে নিজের ‘লাকি চার্ম’ বলেও মনে করেন শাহরুখ খান। ২০২৩-এ পরপর তিনটি সিনেমা মুক্তি পায় কিং খানের।
এর মধ্যে দুটি সিনেমাতেই ছিলেন দীপিকা পাড়ুকোন। সেই দুটি সিনেমাই বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিলেন।
দীপিকার অভিনয়ের শুরুটাও হয়েছিল শাহরুখের হাত ধরেই, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওম শান্তি ওম’-এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এ জুটি বাঁধেন তারা। সর্বশেষ ২০২৩ সালে ‘জওয়ান’ ও ‘পাঠান’ সিনেমাতেও তাদের রসায়ন দেখা গেছে।
এদিকে নিজের জন্মদিনে ‘কিং’ সিনেমার প্রথম ঝলক ভক্তদের উপহার দিয়েছেন শাহরুখ খান। প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় সেই সিনেমাটির ঝলক। এর পাশাপাশি সিনেমা নিয়ে সেদিন কথাও বলেন শাহরুখ খান। তখনই উঠে আসে দীপিকার প্রসঙ্গ।
দীপিকা থাকলে, ভালোবাসা থাকবেই এমনই মনে করেন শাহরুখ। আসন্ন সিনেমা ‘কিং’-এও থাকছেন দীপিকা পাড়ুকোন। এ সিনেমা প্রসঙ্গে শাহরুখ বলেন, গল্প নিয়ে বেশি কিছু বলা যাবে না। একের পর এক ঝলক মুক্তি পাবে। তখন সিনেমার ব্যাপারে আরও জানতে পারবেন। এ সিনেমায় বিভিন্ন চরিত্র রয়েছে।
শাহরুখ বলেন, সিনেমাতে আমার সঙ্গে দীপিকা পাড়ুকোনও রয়েছে। তাই ভালোবাসা তো হতেই হবে। এ শুনেই আবার আনন্দে হইহই করে ওঠেন ভক্ত-অনুরাগীরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।