তোমাদের খুঁজে বের করব এবং হত্যা করব, আইএসের উদ্দেশে ট্রাম্প – বর্ণমালা টেলিভিশন

তোমাদের খুঁজে বের করব এবং হত্যা করব, আইএসের উদ্দেশে ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ February, ২০২৫ | ৮:৫৪ 205 ভিউ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ সোমালিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকান সেনারা। গতকাল শনিবার এ হামলা চালানো হয়। এরপর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে একটি পোস্টে ট্রাম্প বলেন, ‘আমি সেনাদের সোমালিয়ায় থাকা আইএসের জ্যেষ্ঠ পরিকল্পনারী ও অন্যন্য সন্ত্রাসী ওপর বিমান হামলার জন্য আজ (শনিবার) নির্দেশ দিই। আইএসআইএস এবং অন্য যারা আমেরিকানদের আক্রমণ করবে তাদের প্রতি বার্তা হল যে, আমরা তোমাদের খুঁজে বের করব, এবং হত্যা করব!’ স্থানীয় কমান্ডাররা বার্তা সংস্থা এএফপিকে এ হামলার তথ্য নিশ্চিত করেছেন। সোমালিয়ার বোসাসো এলাকার সামরিক কমান্ডার মোহামেদ আলি বলেন, ‘হামলায় হতাহতের সংখ্যা এখনও জানি না। তবে বিশ্বাস করি যে, ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।’ ঘটনাস্থলের কাছে থাকা আবদিরহমান আদান নামের আরেক সেনা সদস্য জানান, তিনি পাঁচটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। সোমালিয়ায় আইএসের চেয়েও আল-কায়েদা ও আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর তৎপরতা বেশি। তবে বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি সোমালিয়ায় আইএস জঙ্গিদের তৎপরতাও বাড়ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন