তারা প্রায়ই ফোন করে আমাকে পাকিস্তানে যেতে বলেন: কারিনা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৫ জুলাই, ২০২৫
১০:১৯ পূর্বাহ্ণ
136 ভিউ

তারা প্রায়ই ফোন করে আমাকে পাকিস্তানে যেতে বলেন: কারিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ১০:১৯ 136 ভিউ
এক সময় ভারত ও পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদান ছিল একেবারে স্বাভাবিক ঘটনা। বলিউড সিনেমা ও তারকাদের প্রতি পাকিস্তানের দর্শকদের আগ্রহ ছিল দারুণ। শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, কারিনা কাপুরের মতো তারকারা ছিলেন সেখানকার ঘরোয়া আলোচনার নিয়মিত অংশ। তবে পেহেলগামের হামলার পর দুই দেশের সামগ্রিক সম্পর্ক এখন বেশ তলানিতে। এর প্রভাব পড়েছে বিনোদন জগতেও। ভারত থেকে পাকিস্তানি শিল্পীদের ওপর নানান নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, আর দুই দেশের মধ্যে শোবিজের সহযোগিতার জায়গাটিও হয়ে উঠেছে প্রায় অবরুদ্ধ। এই প্রেক্ষাপটে কারিনা কাপুরের এক পুরনো মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। এক সাক্ষাৎকারে মজার ছলে তিনি বলেন, ‘আমি ক্যারিয়ারের শুরুতেই একজন পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করেছিলাম, তাই কেউ যদি আমাকে পাকিস্তানি ভাবে, তাহলেও দিব্যি চালিয়ে দেওয়া যাবে!’ উল্লেখ্য, বলিউডে নিজের প্রথম সিনেমা ‘রিফিউজি’তেই একজন পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করেন কারিনা। পরে ‘কুরবান ’ছবিতেও এক প্রতিবেশী দেশের নাগরিক হিসেবে তাকে দেখা গেছে। ২০১২ সালে পাকিস্তানের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে কারিনা জানিয়েছিলেন, তার স্বামী সাইফ আলি খানের বেশ কয়েকজন আত্মীয় এখনও পাকিস্তানে থাকেন। তারা প্রায়ই ফোন করে তাকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানান। কারিনা আরও জানান, সময়-সুযোগ হলে তিনি অবশ্যই পাকিস্তানে যেতে চান। এমনকি এক দশক আগেই তিনি সেখানে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। মূলত পাকিস্তানের শিশুদের শিক্ষার গুরুত্ব বোঝাতে এবং তাদের উৎসাহ দিতে তিনি সেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। এই মন্তব্যগুলো আজকের রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে—অনেকেই একে দেখছেন বলিউড তারকাদের উন্মুক্ত দৃষ্টিভঙ্গির প্রতিফলন হিসেবে, আবার কেউ কেউ এর ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ