তরুণীকে ডেকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শাহরিয়ার কবির সজলকে কারাগারে – বর্ণমালা টেলিভিশন

তরুণীকে ডেকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শাহরিয়ার কবির সজলকে কারাগারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৫১ 156 ভিউ
আইনি সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে নিজের বাসায় তরুণীকে ডেকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শাহরিয়ার কবির সজলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, গ্রেফতার সজলকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রিফাত আল আফসানী তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষ জামিনের আবেদন করে। তবে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং জানান, জামিন শুনানি পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে। এর আগে, শনিবার রাতে রাজধানীর ভাটারা থানাধীন নিজ বাসা থেকে সজলকে গ্রেফতার করে পুলিশ। মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালে ভুক্তভোগী তরুণীর বিবাহ বিচ্ছেদ হয়। বর্তমানে তিনি তার সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকেন। তার স্বামী ভরণপোষণ না দেওয়ায় তিনি আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় শাহরিয়ার কবির সজলের সঙ্গে তার পরিচয় হয়। সজল নিজেকে রংপুর বিভাগের মানবাধিকার সংস্থার প্রধান বলে পরিচয় দেন এবং মামলার আইনি প্রক্রিয়ায় সাহায্য করার আশ্বাস দেন। ২০ ফেব্রুয়ারি মামলা করার জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ তাকে ঢাকার বাসায় যেতে বলেন সজল। নির্ধারিত দিনে তরুণী ভাটারা থানাধীন পশ্চিম নুরেরচালা মৈত্রী রোডে সজলের বাসায় গেলে তিনি তাকে ধর্ষণ করেন। ঘটনার পরদিন ভুক্তভোগী ভাটারা থানায় মামলা দায়ের করেন, যার পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে হাজির করে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি গ্রুপ পর্বে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা খুব কম: ব্রাজিলের গণমাধ্যম লেবাননে প্রচুর মানুষ মারা যাচ্ছে, ইসরাইলের সমালোচনা ট্রাম্পের ইরান চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা হত্যা মামলায় ড. আবুল বারকাতের জামিন প্রশ্নফাঁস ঠেকাতে ভারতে টেলিগ্রাম সাময়িক বন্ধ নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে আ.লীগের বিক্ষোভ, ডিম নিক্ষেপ যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা ‎আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কলেজছাত্রের ওপর হামলা রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের ২ যুবক নিহত বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি