ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৩ আগস্ট, ২০২৫
৭:৩২ পূর্বাহ্ণ
179 ভিউ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ আগস্ট, ২০২৫ | ৭:৩২ 179 ভিউ
সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের কয়েকজন সদস্যদের বৈঠক হয়েছে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে। মঙ্গলবার (১২ আগস্ট) গুলশান-২ অবস্থিত আমেরিকার রাষ্ট্রদূতের নিজ বাসভবনে বেলা সাড়ে ৩টার পর এ বৈঠক শুরু হয়। এ তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র। বৈঠকে যোগ দেন যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান। অন্যদিকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বৈঠকে অংশগ্রহণ করেন, সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও কমিশন সদস্য মনির হায়দারসহ কয়েকজন কমিশন সদস্য। সূত্র জানায়, বৈঠকে উভয় পক্ষের মধ্যে রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং জাতীয় ঐক্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে স্থান পায়। এর আগে, সোমবার (১১ আগস্ট) রাজধানীর গুলশানের রাষ্ট্রদূতের বাসভবনে ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। বৈঠকে এনসিপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। জানা গেছে, বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন ছিল আলোচনার মূল বিষয়বস্তু। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা হয়। বৈঠকের বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ কালবেলাকে বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এনসিপির সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণঅভ্যুত্থান পরবর্তী সংস্কার, আমাদের রাজনৈতিক ইশতেহার এবং আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। বিএনপি এবং জামায়াতের সঙ্গে এরই মধ্যে তারা বৈঠক করেছেন। সব পক্ষ থেকেই বিষয়গুলো তারা শুনছেন। আমরা আমাদের জায়গা থেকে বর্তমান পরিস্থিতি তুলে ধরেছি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!