ডায়েরিতে বাবার ছবি আঁকতেন লামিয়া, লিখেছেন নিজের স্বপ্নের কথা – বর্ণমালা টেলিভিশন

ডায়েরিতে বাবার ছবি আঁকতেন লামিয়া, লিখেছেন নিজের স্বপ্নের কথা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ | ১০:৫৯ 161 ভিউ
বাবাকে বড্ড ভালোবাসতেন লামিয়া। মৃত্যুর আগে মন খারাপের সময় ডায়েরিতে বাবার ছবি এঁকে, সেই ছবির সঙ্গে কথা বলতেন তিনি। জুলাইয়ের আন্দোলনে শহিদ হওয়া পিতা জসীমউদ্দিন পাশেই চিরনিদ্রায় শায়িত হয়েছেন লামিয়া। সম্প্রতি দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামে গিয়ে জানা যায়, নানা বাড়িতে থেকেই পড়াশোনা করতেন লামিয়া। তার ছোট্ট পড়ার টেবিলে সাজানো বইয়ের পাশেই পাওয়া যায় একটি ডায়েরি। যেখানে বাবাকে হারানোর ২৬ দিন পরই লেখা শুরু করেন নিজের অভিমানি জীবনের স্বপ্নের কথা। ডায়েরিতে লামিয়া লিখেছেন, ‘আমার জীবনের ছোট একটি স্বপ্ন হলো নিজেকে প্রতিষ্ঠিত করা। বাবা মারা গেছেন ২৬ দিন। তার ভিতরেই দেখা যাইতেছে কে কত দূর ভালোবাসেন। বাবা যতদিন ছিল ততদিন সবার কাছ থেকে আদর পাইছি। তাও খুব কম। আমার বাবায় মানুষকে খাওয়াইতে পারত তখন তারা আমাদের প্রতি ভালোবাসা দেখাইত। আর এখন আমরা অসহায় দেইখা তারা আমাদের প্রতি অবহেলা করেন। তাই আমি চাই নিজেকে এমন করে প্রতিষ্ঠিত করতে যেন, যারা আজ অবহেলা করে, তারা আমি প্রতিষ্ঠিত হবার পর আমাদের কাছে অনুতাপ প্রকাশ করে। নিজের জীবনের লক্ষ্য শুধু পরিবারকে নিয়ে। ভাই-বোন প্রতিষ্ঠিত করা, সম্পূর্ণ লেখাপড়া শেষ করা ও ভাইয়ের ভবিষ্যৎ গড়া। ভাইকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা। যেদিন এগুলো সব পূরণ করতে পারব সেদিন থেকে আমার জীবন ভালো কাটবে। আব্বু দোয়া কইরো এগুলো যেন সব পূরণ করতে পারি। আম্মুকে সুখ দিতে পারি। আম্মুর সব দুঃখ যেন বুঝতে পারি। পরিবারকে নিয়ে সুখে থাকতে পারি। এর পরেই কলম দিয়ে বাবার ছবি এঁকেছেন লামিয়া। এভাবেই মনের ভেতর লুকিয়ে রাখা কথাগুলো বাবার কাছে বলতেন। এদিকে পাঙ্গাশিয়ার রাজগঞ্জ গ্রামে লামিয়ার কবরের পাশে বসে কথা হয় তার দাদা সোবাহান হাওলাদারের সঙ্গ। তিনি বলেন, ‌‘নাতনি তাকে বলেছিলেন- রোববার ঢাকা থেকে বাড়িতে ফিরবেন। কিন্তু আসলো লাশ হয়ে। কেন যে এমনটি হলো বুঝতে পারছেন না তিনি।’ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, স্বামী ও সন্তানকে হারিয়ে অসুস্থ হয়ে পড়েছেন লামিয়ার মা রুমা বেগম। স্যালাইন চলছে। চিকিৎসা চলার কারণে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। উল্লেখ্য, শনিবার রাত ৯টায় ঢাকার শেখেরটেক ৬ নম্বর রোডের বি/৭০ নম্বর বাড়িতে আত্মহত্যা করেন লামিয়া। এর আগে গত ১৮ মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বাবা জুলাই শহিদ জসীম উদ্দিনের কবর জিয়ারত শেষে নানাবাড়ি একই ইউনিয়নের আলগী গ্রামে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন লামিয়া।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন