ট্রাম্পের শুল্ক এড়াতে যে কৌশল নিচ্ছে ইইউ – বর্ণমালা টেলিভিশন

ট্রাম্পের শুল্ক এড়াতে যে কৌশল নিচ্ছে ইইউ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ January, ২০২৬ | ৮:২৩ 123 ভিউ
গ্রিনল্যান্ড দখলে মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের হুমকি ও আট দেশের ওপর শুল্প আরোপের পর ইউরোপের নেতারা এখন দৌড়ঝাপ শুরু করেছেন। তারা সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ এখনও না নিলেও শুল্ক নিয়ে পাল্টা প্রতিশোধের চিন্তা করছেন। এই অবস্থায় ৯৩ বিলিয়ন ইউরোর (১০৮ বিলিয়ন ডলার) প্রতিশোধমূলক শুল্ক সক্রিয় করার বিষয়টি তারা ভাবছেন। গতকাল রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য বলা হয়। ইউরোপের নেতারা কোনোভাবেই ট্রাম্পের সিদ্ধান্ত মেনে নিতে চান না। তবে হুমকি বা পাল্টা আঘাতের পথে যেতেও তারা অনিচ্ছুক। মূলত উত্তেজনা এড়িয়ে সমস্যার সমধান করতে চায় ইউরোপ। রোববার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের জরুরি বৈঠকের পর নেতারা জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইউ) অগ্রাধিকার হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা। কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি করা নয়, বরং ট্রাম্পকে ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপ থেকে বিরত রাখার প্রচেষ্টা তীব্র করা। এজন্য তারা ওয়াশিংটনের সঙ্গে সংলাপে অংশ নিতে যাচ্ছেন। এদিকে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড প্রশ্নে অনড় রয়েছে। রোববার ট্রাম্প সামাজিক মাধ্যমে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডের সুরক্ষা দেওয়ার সময় এসেছে এবং এখনই তা করা হবে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টও বলেছেন, ইউরোপ বুঝতে পারবে গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের উদ্দেশ্য সর্বোত্তম। অন্যদিকে ইউরোপীয় কমিশনের মুখপাত্র ওলফ গিল গতকাল সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের ক্ষতি করবে। রোববারের ওই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা একটি বিস্তৃত চুক্তিতে পৌঁছেছেন। এই চুক্তির লক্ষ্য হলো ট্রাম্পকে ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপ থেকে বিরত রাখার প্রচেষ্টা তীব্র করা। এছাড়া শুল্ক কার্যকর শুরু হলে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়ার বিষয়টিও রয়েছে চুক্তিতে। গত শনিবার ট্রাম্প ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ডের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন। এটা কার্যকর হবে ১ ফেব্রুয়ারি থেকে। গ্রিনল্যান্ড বিক্রির চুক্তি না হলে এই শুল্ক জুন মাসে গিয়ে বেড়ে ২৫ শতাংশ আরোপ হবে। ট্রাম্প এই পদক্ষেপের যৌক্তিকতা হিসেবে আর্কটিক অঞ্চলে জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থের কথা উল্লেখ করেছেন। সংবাদ সম্মেলনে ইইউ মুখপাত্র বলেন, ইইউ নেতারা নিবিড়ভাবে পরামর্শ করছেন। পাশাপাশি সব স্তরে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, নেতৃত্বের অন্যতম গুণ হলো সংযম। হুমকি-ধমকির বিষয়টি এড়িয়ে আমরা সব পক্ষের জন্য একটি ভালো সমাধান খুঁজে পেতে চাই। ট্রাম্পের শুল্ক আরোপের পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য বৃহস্পতিবার ইইউ নেতারা আবারও গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন। এই বৈঠকে ট্রাম্পের বিরুদ্ধে বাস্তব বিকল্প প্রস্তুত করা হবে। এর মধ্যে রয়েছে ৯৩ বিলিয়ন ইউরো (১০৮ বিলিয়ন ডলার) পর্যন্ত প্রতিশোধমূলক শুল্ক পুনরায় সক্রিয় করার বিষয়টি। ইইউ মুখপাত্র বলেন, ইইউর অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে। তবে আপাতত সংলাপের মাধ্যমে সমাধান খুঁজে বের করার উপর মনোনিবেশ করছি। আমরা সর্বোচ্চ ইইউ ঐক্য ও সংহতি বজায় রাখতে চাই। এ সময় তিনি জানান, সুইজারল্যান্ডের দাভোসে শুরু হওয়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ট্রাম্পের সঙ্গে ইইউ কমিশন সভাপতি উরসুলা ভন ডের লেইনের বৈঠকের কোনো পরিকল্পনা নেই। ট্রাম্পের শুল্ক হুমকি বিশ্ব বাজারকে অস্থির করে তুলেছে। ডলারের বিপরীতে পড়ে যাচ্ছে ইউরো ও স্টার্লিং। এই অবস্থায় বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা ফিরে আসার শঙ্কা রয়েছে। পাল্টা শুল্ক আরোপের চিন্তা ইইউর সিএনএন জানায়, ইউরোপের নেতারা মার্কিন আমদানির ওপর ৯৩ বিলিয়ন ইউরো শুল্ক আরোপ করার যে চিন্তা করছেন তা আগামী ৬ ফেব্রুয়ারি থেকে স্বয়ংক্রিয়ভাবে শুরু হতে পারে বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরেকটি বিকল্প ব্যবস্থা হচ্ছে অ্যান্টি কোর্সিয়ন ইনস্ট্রুমেন্ট বা এসিআই, যা পাবলিক টেন্ডার, বিনিয়োগ বা ব্যাংকিং কার্যকলাপে যুক্তরাষ্ট্রকে বাধা সৃষ্টি করতে পারে। ইইউর একটি সূত্রের মতে, ট্রাম্পের বিরুদ্ধে জবরদস্তিমূলক পদক্ষেপের তুলনায় শুল্ক প্যাকেজটি প্রথম প্রতিক্রিয়া হিসেবে নেতারা সমর্থন দিয়েছেন। ডাভোসে ট্রাম্পের বক্তব্যে নজর ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে ট্রাম্প আগামীকাল বুধবার বক্তব্য দেবেন। একজন ইইউ কূটনীতিক রয়টার্সকে জানিয়েছেন, টেবিলে সমস্ত বিকল্প আছে। ডাভোসে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে এবং পরে নেতারা বৈঠকে বসবেন। ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছেন, ইইউ সদস্যরা ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডকে দৃঢ় সমর্থন দিয়েছেন। যেকোনো ধরণের জবরদস্তির বিরুদ্ধে প্রতিরক্ষামূলক সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতিও তাদের রয়েছে। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন অসলোতে তার নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বলেছেন, ডেনমার্ক কূটনীতির ওপর মনোযোগ অব্যাহত রাখবে। গ্রিনল্যান্ড সুরক্ষায় ডেনমার্ক কিছুই করেনি: ট্রাম্প বিবিসি জানায়, ট্রাম্প প্রশাসন পিছু হটার কোনও লক্ষণ দেখায়নি। এনবিসির মিট দ্য প্রেসে এক সাক্ষাৎকারে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, ইউরোপীয় নেতারা অবশেষে বুঝতে পারবেন, গ্রিনল্যান্ডের ওপর ট্রাম্পের নিয়ন্ত্রণ ভূখণ্ডটির জন্য, ইউরোপের জন্য এবং যুক্তরাষ্ট্রের জন্য সর্বোত্তম। তিনি মনে করেন, ইউরোপীয় নেতারা এগিয়ে আসবেন। রোববার রাতে ট্রাম্প সামাজিক মাধ্যমে বলেন, ন্যাটো ২০ বছর ধরে ডেনমার্ককে বলে আসছে, দেশটিকে গ্রিনল্যান্ড থেকে রাশিয়ার হুমকি দূর করতে হবে। দুর্ভাগ্যবশত ডেনমার্ক এ ব্যাপারে কিছুই করতে পারেনি। এখন সময় এসেছে, এবং এটি করা হবে। সূত্র: বিবিসি, সিএনএন ও রয়টার্স

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গ্যাসের দাম বাড়ার পঞ্চহেতু কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম তিন মাসে বাণিজ্য ঘাটতি ছাড়াল ৭৪৭ কোটি ডলার দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখন: স্কুলছাত্রীদের শনাক্ত করল পুলিশ, শিক্ষার্থী-নিপীড়নের শংকা বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি শ্রমিক অসন্তোষে স্থবির দেশের প্রধান রপ্তানি খাত: বড় সংকটের মুখে তৈরি পোশাকশিল্প বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প শ্রমিকদের কারখানায় ফিরে আসার আহ্বান শ্রমমন্ত্রীর খুলনা অঞ্চলে চুইঝালের শতকোটি টাকার বাণিজ্য সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের